লাউয়াছড়া উদ্যানে বন্যপ্রাণীদের হল্লা-চিৎকার
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান করোনা সংক্রামনের জন্য বন্ধ থাকায় প্রতিদিন উদ্যানের ভেতর থেকে আসছে বন্যপ্রাণীদের হল্লা-চিৎকার। এতে মনে হচ্ছে বন্যপ্রাণীরা ভালোই আছে। করোনার কারণে অনেক দিন ধরে লাউয়াছড়া বনে পর্যটকদের আনাগোনা না থাকায় পরিবেশ ও জীববৈচিত্র্যের ব্যাপক পরিবর্তন ঘটেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সরেজমিন লাউয়াছড়া বন ঘুরে দেখা যায়, বিরল প্রজাতির উল্লুকসহ গর্ভবর্তী বিভিন্ন প্রাণী ও বাচ্চাদের নিয়ে গাছে গাছে লাফালাফি ও খাবারের সন্ধান করছে।
জানা যায়, বিশ্বের বিলুপ্তি প্রাণী উল্লুকসহ বিরল প্রজাতির বন্যপ্রাণী, উদ্ভিদ ও বৃক্ষরাজিসমৃদ্ধ লাউয়াছড়া উদ্যান। গত কয়েক দশকে এই বনের গভীরতা অনেক হ্রাস পেয়েছে। প্রাচীন গাছগাছালি চুরি, মাগুরছড়ায় গ্যাসকূপ বিস্ফোরণ, অত্যধিক দর্শনার্থীর হই-হুল্লোড়, পার্শ্ববর্তী টিলাভূমিতে হোটেল, কটেজ ও বাণিজ্যিক কার্যক্রম- সব মিলিয়ে অস্তিত্ব সংকটে পড়েছে বন ও বন্যপ্রাণী। তবে করোনা প্রতিরোধে উদ্যানটি বন্ধ থাকায় অনেকটাই স্বস্তি ফিরেছে প্রাণীকুলে।
লাউয়াছড়া জাতীয় উদ্যানে এক কর্মশালায় প্রশিক্ষক হিসেবে আসা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. মো. আব্দুল আজিজ জানান, আমি ১০ দিন ধরে লাউয়াছড়া জাতীয় উদ্যানে একটি কর্মশালায় প্রশিক্ষক হিসেবে আছি। সকালের দিকে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে যাতায়াতকালে বনের ভেতরে মায়া হরিণের ডাক শুনতে পাই। এর আগে পর্যটকদের উপস্থিতিতে সচরাচর এমন ডাক শোনা যেত না।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. মো. কামরুল ইসলাম বলেন, উদ্যানে অপরিকল্পিত পর্যটক জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। তাছাড়া লাউয়াছড়ায় সড়কপথে যানবাহনে কাটা পড়ে বন্যপ্রাণী ও প্রচুর পরিমাণে নানা প্রজাতির সরীসৃপ মারা যাচ্ছে।
আলাপকালে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, এখন বন্যপ্রাণীর ডাক, মা ও শিশু উল্লুক দম্পতির অবাধ বিচরণ লক্ষ্য করা যাচ্ছে। আগে মানুষের চলাচলের কারণে বন্যপ্রাণীর খাবার সংগ্রহ ও অবাধ চলাচলে প্রতিবন্ধকতা দেখা যেত। এখন বন্যপ্রাণী অবাধে চলাচল করছে এবং উল্লুকসহ অন্যান্য প্রাণীও গর্ভবতী হচ্ছে এবং বাচ্চাও প্রসব করছে।
এমএসএম / জামান
সংঘর্ষে তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে পানি, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল
ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের নতুন সভাপতি শরীফ
বালাগঞ্জে ওপেন হাউজ ডে'র পরের দিন, বিভিন্ন মামলায় গ্রেফতার ৬ আসামী
দেশকে পরনির্ভরশীল হতে দিবো নাঃ ফারজানা শারমিন পুতুল
চাঁদপুরে গ্যাসের তীব্র সংকট, গ্যাস না পেয়ে সড়ক অবরোধ
মোহনগঞ্জ-তেতুলিয়া বেহাল সড়কে দুর্ভোগ চরমে
নিরাপদ খাদ্য সুনিশ্চিতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধ করতে হবে: জয়পুরহাটে প্রতিমন্ত্রী আব্দুল বারী
ধুনটে ধান ব্যবসায়ীদের দখলে মথুরাপুর হাট, যানজট চরমে
মুরাদনগরে ডাক্তারকে ‘ম্যাডাম-স্যার’ না বললেই রোগীদের পোহাতে হয় ভোগান্তি
নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের মাসিক সভা ও বনভোজন-সাংবাদিকদের মিলনমেলায় মুখর উজিরপুর দরগা
রায়গঞ্জে চালকলের লাইসেন্স-বরাদ্দে অনিয়মের অভিযোগ দিয়ে হুমকির মুখে পরিবেশ কর্মী
রাজস্থলীতে দীর্ঘ দিন ভোগান্তি যাত্রী সেবায় চালু হলো পিক-আপ সার্ভিস গাড়ি
নোয়াখালীতে হাঁটু পানিতে দাঁড়িয়ে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
Link Copied