শাখাহার ইউনিয়নে নৌকা প্রতীকের কর্মীর ওপর হামলায় আওয়ামী লীগের প্রতিবাদ সভা
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার কর্মীর ওপর জামায়াত সমর্থিত মোটরসাইকেলের লোকজনের হামলার প্রতিবাদে ইউনিয়ন আওয়ামী লীগের এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১১ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের আসাদ মোড়ে ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিনহাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তাজু।
শাখাহার ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি তারিকুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের মনোনিত নৌকার মার্কার প্রার্থী শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব তাহাজুল ইসলাম ভূট্টু, সাধারণ সম্পাদক আবুল কালাম মন্ডল, উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক পৌরসভার ১নং প্যানেল মেয়র শাহিন আকন্দ, কাউন্সিলর মাজেদুল ইসলাম, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক পীরজাদা আবু সুফিয়ান মন্ডল, ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব তাহেরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী কৃষক লীগের আহবায়ক আহসান হাবীব।
উল্লেখ্য. গত ১০ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আলহাজ্ব তাহাজুল ইসলাম ভূট্টুর নৌকা মার্কার ডাকে শাখাহার ইউনিয়নের খুরশাল গ্রামে খুলি বৈঠক শেষে জামায়াত সমর্থিত মটর সাইকেল মার্কার একদল সন্ত্রাসী হামলা চালায়। এতে ইউনিয়ন আওয়ামী যুবলীগের সিনিয়র সহ সভাপতি আবু হাসান রাজু ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ গুরুতর আহত হয়ে উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন।
এমএসএম / জামান
দুধকুমার সহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত, চরাঞ্চল প্লাবিত
শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ
সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদীর জেলা প্রশাসক
ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার
৩৭ বছরের গৌরবময় পুলিশি জীবনের ইতি, রাজকীয় বিদায়ে অবসরে গেলেন এসআই ছবির উদ্দিন শিকদার
বিবাহিত স্ত্রীকে ফুসলায় অন্যত্র বিবাহ অভিযোগে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে মামলা
পরিবেশ সুরক্ষায় শরণখোলায় শিক্ষার্থীদের সচেতনতামূলক র্যালি ও বৃক্ষরোপণ
চকরিয়ার গৌরব: ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ইয়াসিন আরাফাত
তিস্তার পানি কমলেও কাটেনি অববাহিকার পানির টান, আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়ার পূর্বাভাস
হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত
চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা
মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’ অনুষ্ঠিত