ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পাকিস্তানে করোনায় আক্রান্ত উইন্ডিজের তিন ক্রিকেটার


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২-১২-২০২১ দুপুর ১২:৩

আগামী ১৩ ডিসেম্বর (সোমবার) তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে উইন্ডিজ ক্রিকেট দল। সিরিজ শুরুর আগে দুঃসংবাদ ক্যারিবীয় শিবিরে। করোনাভাইরাস পরীক্ষায় দলের তিন ক্রিকেটারসহ চারজনের আক্রান্তের খবর মিলেছে। শনিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড।

করোনাভাইরাসে আক্রান্তরা হলেন- বাঁহাতি পেসার শেলডন কটরেল, অলরাউন্ডার রোস্টন চেস, ব্যাটসম্যান কাইল মেয়ার্স এবং টিম ম্যানেজমেন্টের একজন নন-কোচিং সদস্য। বর্তমানে তারা আইসোলেশনে আছেন। ১০ দিন পিসিআর টেস্টে নেগেটিভ ফল আসা সাপেক্ষে দলের সঙ্গে যোগ দিতে পারবেন তারা।

পাকিস্তানের বিপক্ষে সমান ৩ ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডের সূচি রয়েছে সফরকারী উইন্ডিজের। পাকিস্তান সফরে গিয়ে ৩ ক্রিকেটার করোনাভাইরাসে আক্রান্ত হওয়া ওয়েস্ট ইন্ডিজের জন্য বড় ধাক্কাই। টি-টোয়েন্টি সিরিজ তো বটেই, গোটা সফরেই তাদের পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

এমনিতেই পাকিস্তার সফরে পূর্ণ শক্তির দল পায়নি উইন্ডিজ। ব্যক্তিগত কারণে আগেই এই সফর থেকে নিজেদের সরিয়ে নেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল, ব্যাটসম্যান এভিন লুইস, লেন্ডল সিমন্স ও শিমরন হেটমায়ার। অভিজ্ঞ অলরাউন্ডার জেসন হোল্ডারকে বিশ্রাম দেওয়া হয়েছে। চোট থেকে সেরে না ওঠায় অধিনায়ক কাইরন পোলার্ড আছে দলের বাইরে।

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক