খুলনা বিএনপির সদ্যঘোষিত আহ্বায়ক কমিটি পুনঃবিবেচনার দাবি সাবেক সাংসদ মঞ্জুর
খুলনা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি পুনঃবিবেচনা করার দাবি জানিয়েছেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। তার সমর্থকদের নিয়ে প্রতিবাদ কর্মসূচি নিয়ে রাজপথে নামবেন তিনি। আজ রোববার (১২ ডিসেম্বর) দুপুরে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন নগর বিএনপির সদ্য সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।
প্রসঙ্গত, গত ৯ ডিসেম্বর কেন্দ্র ঘোষিত খুলনা মহানগর ও জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটিতে রাখা হয়নি তাকে ও তার অনুসারীদের। কেন্দ্র ঘোষিত আংশিক কমিটিতে তাকে সরিয়ে নগর আহ্বায়ক করা হয়েছে জেলা বিএনপির সাবেক সভাপতি শফিকুল আলম মনাকে। এছাড়া তরিকুল ইসলাম জহিরকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এবং শফিকুল আলম তুহিনকে সদস্য সচিব করা হয়েছে। নেপথ্যে থেকে সাবেক দুই ছাত্রনেতা খুলনায় তাদের আধিপত্য বজায় রাখতে এ কমিটি দিয়েছেন বলে অভিযোগ করেছেন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু।
সংবাদ সম্মেলনে মঞ্জু দাবি করেন, দলের শতকরা ৯০ ভাগ নেতাকর্মী, পাঁচটি থানা, ৩১টি ওয়ার্ডের নেতারা তার সাথে আছেন। দলের সর্বস্তরের নেতাকর্মীকে সাথে নিয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে আন্দোলনের পাশাপাশি কেন্দ্র ঘোষিত আহ্বায়ক কমিটি পুনর্বিবেচনায় সংগ্রাম করবেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- নগর বিএনপির সদ্যসাবেক সাধারণ সম্পাদক সাবেক মেয়র মনিরুজ্জাসমান মনি, অ্যাড. বজলার রহমান, জাফরউল্লাহ খান সাচ্চু, শেখ মুশাররফ হোসেন, আব্দুল জলিল খান কালাম, মীর কায়সেদ আলী, অ্যাড. এস আর ফারুক, অধ্যক্ষ তারিকুল ইসলাম, এসএম আরিফুর রহমান মিঠু, আরিফুজ্জামান অপু, মেহেদী হাসান দীপু, সাবেক কাউন্সিলর মো. মাহবুব কায়সার ও গিয়াসউদ্দিন বনি, অ্যাড. মশিউর রহমান নান্নু ও গোলাম মওলা, আসাদুজ্জামান মুরাদ, ইউসুফ হারুন মজনু, রবিউল ইসলাম রবি, কাউন্সিলর মাজেদা খাতুন, নজরুল ইসলাম বাবু, কেএম তরিকুল্লাহ্, শামসুজ্জামান চঞ্চল ও সেখ কামরান হাসানসহ বিভিন্ন থানা এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
এমএসএম / জামান
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা