ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

মহাদেবপুরে ডিজিটাল বাংলাদেশ দিসব পালিত


মহাদেবপুর প্রতিনিধি photo মহাদেবপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২-১২-২০২১ দুপুর ৪:৩৩

নওগাঁর মহাদেবপুরে বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে ‘ডিজিটাল বাংলাদেশ’ দিবস পালিত হয়েছে। রোববার (১২ ডিসেম্বর) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় উপজেলা প্রশাসন এ কর্মসূচি পালন করে। এ উপলক্ষে সকাল ৯টায় উপজেলার মডেল স্কুল মোড়ে বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য আলহাজ মো. ছলিম উদ্দিন তরফদার সেলিম। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুণ চন্দ্র রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বদিউজ্জামান বদিসহ অনেকে উপস্থিত ছিলেন। 

এছাড়া একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা কমপ্লেক্সের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদে শিশুদের চিত্রাঙ্কন, বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুণ চন্দ্র রায়ের সভাপতিত্বে একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম অনুষ্ঠানটির সঞ্চালনা করেন।

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়