৭ মাস কারাভোগের পর দেশে ফিরল ভারতীয় নাগরিক
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে ৭ মাস ১২ দিন কারাভোগ করার পর দেশে ফিরলেন ভারতের ত্রিপুরার দুই নাগরিক। মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার এক মামলায় ভারতের ত্রিপুরার খোয়াই জেলার ক্যারাঙ্গীছড়ার বিদ্যাবিল গ্রামের মৃত সুরেশ দেব বর্মার ছেলে রাজিব দেব বর্মা ও একই গ্রামের যোগেশ দেব বর্মার ছেলে গুরুপদ দেব বর্মা মৌলভীবাজার কারাগারে ছিলেন। কারাভোগ শেষে দুই দেশের সংশ্লিষ্ট বিভাগের আলোচনার ভিত্তিতে তাদের মুক্ত করে রোববার (১২ ডিসেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে চাতলাপুর চেকপোস্ট দিয়ে ভারতীয় ওই দুই নাগরিককে নিজ দেশে হস্তান্তর করা হয়।
মৌলভীবাজার জেলা কারাগার সূত্রে জানা যায়, অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করায় গত ২৭ ফেব্রুয়ারি ২০২১ তাদের আটক করা হয়েছিল। এ বিষয়ে ধারা ১৯৫২ সালের কন্ট্রোল এন্টি এ্যাক্ট-৪ এ শ্রীমঙ্গল থানায় একটি জিআর মামলা হয়েছিল। সে মামলায় তারা মৌলভীবাজার কারাগারে বন্দী ছিল। অবশেষে গত কয়েক মাসে বন্দী ভারতীয়দের স্বজনরা বাংলাদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করে আটক দুই ভারতীয়কে ভারতীয় কর্তৃপক্ষের কাছে রোববার দুপুরে হস্তান্তর করা হয়। এসময় উনকোটি জেলার মূখ্য হাকিম ইউকে চাকমাসহ বিএসএফ কমানডেন্ট এর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
মৌলভীবাজার জেলা কারগারের সুপার মো. আনোয়ারুজ্জামান দুই বন্ধী ভারর্তীয়কে রোববার আনুষ্ঠানিকভাবে চাপতলাপুর চেকপোস্ট দিয়ে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ১০টায় বিশেষ পুলিশি ব্যবস্থাপনায় ভারতীয় নাগরিকদের চাতলাপুর চেকপোস্টে পৌঁছে দেয়া হয়। ভারত ও বাংলাদেশের ভাতৃপ্রতিম বন্ধুত্বের জন্যই দুই ভারতীয়কে ফেরত দেয়া হয়েছে।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied