চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র এবং কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথবাক্য পাঠন করান রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীর।
এ সময় মেয়র ও কাউন্সিলরদের উদ্দেশে বিভাগীয় কমিশনার বলেন, নাগরিকদের আশাপূরণ করা আপনাদের দায়িত্ব। আপনাদের জনগণের পাশে থাকতে হবে। জেলায় কাজ করার অনেক সুযোগ রয়েছে। এছাড়া দেশের আইনশৃঙ্খলার প্রতি আপনাদের আনুগত্য থাকতে হবে।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন গ্রামীণ ট্রাভেসের চেয়ারম্যান আলহাজ মো. মোখলেসুর রহমান। এছাড়া শপথ নিয়েছেন ১নং সংরক্ষিত আসনের কাউন্সিলর নাজনীন ফাতেমা জিনিয়া, ১নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আহমেদ রঞ্জু, ২নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান আরমান, ৩নং ওয়ার্ড কাউন্সিলর রাজু আহমেদসহ ২০ জন নারী ও পুরুষ কাউন্সিলর।
এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার রাজশাহী বিভাগের উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন, স্থানীয় সরকারের যুগ্ম-পরিচালক মো. জিয়াউল হক, জেলা নির্বাচন অফিসার মো. মোতাওয়াক্কিল রহমান প্রমুখ।
প্রসঙ্গত, গত ৩০ নভেম্বর অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে নির্বাচিত মেয়র এবং কাউন্সিলররা শপথ গ্রহণ করেন।
এমএসএম / জামান
সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
রাণীশংকৈলে ১২৭৫ পিস ট্যাপেনটাডলসহ গ্রেপ্তার- ২ পলাতক-১
দুমকিতে যুবদলের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন
মান্দায় ১৮ লাখ টাকার কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ, হেলে পড়ছে দেয়াল
রায়গঞ্জে সার বিক্রিতে অনিয়মে ৬ সাব ডিলারের বরাদ্দ বন্ধ ঘোষণা
মাদকাসক্ত যুবকের দেওয়া আগুনে পুড়ে এক রাতেই নিঃস্ব বহু পরিবার, যুবক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবকদের আত্মকর্মসংস্থানে ৫৩ বিজিবির উদ্যোগে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ
পরকীয়া সন্দেহে স্বামীর ‘নির্যাতনে’ স্ত্রীর মৃত্যু, দুই শিশুর মা হারানোর করুন আর্তিনাদ
বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, জরিমানার পরও থামেনি বালু ব্যবসা
কাউনিয়ায় বিএনপির র্যালিতে নেতাকর্মীদের ঢল, মুখরিত রাজপথ
ইছামতিতে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান
মনপুরায় বরফ সংকটে মেঘনার ১৪ কেজি ওজনের পঁচা কোরাল সাড়ে ১০ হাজার টাকায় বিক্রি
মঠবাড়িয়ায় শহীদ মুক্তিযোদ্ধা দেখিয়ে সরকারি সুবিধা নেওয়ার অভিযোগ
Link Copied