ধামইরহাটে ইউপি চেয়ারম্যানের গতিরোধ করে মৃত্যুসনদে স্বাক্ষর দাবি
নওগাঁর ধামইরহাটে ইউপি চেয়ারম্যানের গতিরোধ করে মৃত্যুসনদে স্বাক্ষর দাবি করেছেন ইউনিয়নের এক বাসিন্দা। স্বাক্ষর না করায় ইউপি চেয়ারম্যানের ওপর ক্ষিপ্ত হয়ে সংবাদ প্রকাশ করেছেন, যার প্রতিবাদ জানিয়েছে স্থানীয় খেলনা ইউনিয়ন পরিষদ। শনিবার (১২ জুন) দুপুর ১২টার দিকে খেলনা ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম স্থানীয় প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং করেন।
এ সময় ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, উমার ইউনিয়নের চণ্ডীপুর এলাকার জনৈক ব্যক্তি প্রায় তিন যুগ ধরে নিখোঁজ। ওই ব্যক্তির নামে মৃত্যুসনদ দাবি করেন অনলাইন আইপি টিভি বিডি স্টার টেলিভিশনের নওগাঁ প্রতিনিধি সাজু খন্দকারের ক্যামেরাম্যান মাহবুব আলম। ওই মৃত্যুসনদ দিতে সংশ্লিষ্ট ইউপি সদস্য ও গ্রামবাসীর নিকট থেকে তদন্ত প্রতিবেদন চান ইউপি চেয়ারম্যান। ইউপি চেয়ারম্যানের এই আইনি দাবি উপেক্ষা করে চলতি মাসের ৩ জুন রাত ১০টার দিকে ঝুলুর মোড়ে ইউপি চেয়ারম্যানের গতিরোধ করে সাংবাদিক পরিচয়ে মাহবুব হোসেন ও তার শ্বশুর ওই মৃত্যুসনদে স্বাক্ষরের জন্য চাপ প্রয়োগ করে। কাগজে উল্লিখিত মৃত ব্যক্তির বিষয়ে সন্দেহ থাকায় ইউপি চেয়ারম্যান তাৎক্ষণিক স্বাক্ষরে অসম্মতি জানান এবং যাচাই-বাছাই করে স্বাক্ষর করবেন বলে জানান। তাতেও কথিত সাংবাদিক পরিচয়দানকারী মাহবুব হোসেন ইউপি চেয়ারম্যানকে প্রেশার দিলে সেখানে উত্তেজনামূলক বাক্যবিনিময় হয় এবং এ বিষয়ে খণ্ডিতভাবে চেয়ারম্যানের বক্তব্য জুড়ে দিয়ে সংবাদ প্রকাশ করে অনলাইন আইপি টিভি ‘বিডি স্টার টিভি’।
ইউপি চেয়ারম্যান খণ্ডিতভাবে প্রকাশিত ওই নিউজের প্রতিবাদ জানান এবং এলাকার উন্নয়নে সাংবাদিকসহ রাজনৈতিক ব্যক্তিবর্গের সহযোগিতা কামনা করেন।
এমএসএম / জামান
হাতিয়ায় ১৫ হাজার কেজি শুল্ক ফাঁকি দিয়ে আনা লাল চিনি জব্দ।
ধুনটে ছুরিকাঘাতে গুরুতর আহত তুলসী রায়, আইসিইউতে ভর্তি
শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ সভা ও অবসর জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ।
বন্দরে মাকসুদা হত্যার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার: মূল হোতা সামাউনকে খুঁজছে পুলিশ
চৌগাছায় বেড়গোবিন্দপুর বাওড় নিয়ে নোংরা রাজনীতির অভিযোগ: সংবাদ সম্মেলন
আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন বিএনপির পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ
কুড়িগ্রামে সদর হাসপাতালে ৪ মাস বেতনহীন ৪৭ কর্মচারী, নতুন নিয়োগে টাকা দাবির অভিযোগ মানববন্ধন
ধামইরহাটে ১৪ বিজিবি কর্তৃক ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডলসহ ১ কারবারি আটক
নেত্রকোণার মদনে নবযোগদানকৃত নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরিচিতি সভা অনুষ্ঠিত
কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা
আদমদীঘিতে ২ মাদক কারবারির জেল-জরিমানা
ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক দূর্গাপুজা উপলক্ষে ১৫০ পরিবারে নতুন শাড়ী বিতরণ