ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

শ্রীমঙ্গলে ট্রাকচাপায় অজ্ঞাতপরিচয় নারী পথচারীর মৃত্যু


তানভীর ইসলাম, শ্রীমঙ্গল photo তানভীর ইসলাম, শ্রীমঙ্গল
প্রকাশিত: ১৩-১২-২০২১ রাত ১২:৪৮

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রাস্তা পারাপারের সময় অজ্ঞাতপরিচয় এক নারী পথচারীর মৃত্যু হয়েছে। রবিবার  (১২ ডিসেম্বর ) বেলা পৌনে ১ টার দিকে ঢাকা- সিলেট  আঞ্চলিক মহাসড়ক সখিনা সিএনজি রিফুয়েলিং কেন্দ্রের  সামানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৩৫-৪০ বছর বয়সী ওই নারী সিএনজি পাম্পের সামনে রাস্তা পারাপার হওয়ার সময় হবিগঞ্জের দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাকে পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সাতগাঁও হাইওয়ে পুলিশ এসে ঘাতক ট্রাকটি আটক করে। এ সময় পুলিশ আটক ট্রাক ও মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। স্থানীয়রা কেউ নিহতের পরিচয় জানাতে পারেননি। নিহতের পরনে নীল রংয়ের বোরকা সদৃশ কামিজ ও কালো প্রিন্টের ওড়না ছিল।

হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইব্রাহিম বলেছেন, নিহত নারীর পরিচয় শনাক্তে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে খোঁজ করা হচ্ছে। দুর্ঘটনায় মুখাবয়ব বিকৃত হওয়ায় শনাক্ত করা কষ্টসাধ্য হয়ে পড়েছে বলে জানান তিনি।

এ রিপোর্ট লেখা অবধি সন্ধ্যা সোয়া ৭টার দিকে মরদেহ ফাঁড়ি চত্বরে রাখা ছিল। 

এমএসএম / জামান

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম

মরণফাঁদে পরিণত পাঁচুড়িয়া খাল: দেখার কি কেউ নেই..?

বাগেরহাট শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে মানুষ কৃষকদের বোরো ধানের ক্ষতির আশংকা

লাকসামে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত খাদ্যের দাবিতে র‍্যালি-মানববন্ধন

নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ সাত সদস্য গ্রেপ্তার

ঝড়ে লণ্ডভণ্ড কুমিল্লার বিদ্যুৎ ব্যবস্থা, ট্রান্সফরমার-মিটার ব্যাপক ক্ষতি, ক্ষতিগ্রস্ত হাজারো গ্রাহক

কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

ভূরুঙ্গামারীতে তিনটি ইউনিয়নে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে

গোবিপ্রবির দুই প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত

‎লালপুর গ্রামের রাস্তায় জলবদ্ধতা নিরসনে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী