স্ত্রীকে নিয়ে মালদ্বীপে নিলয়, ছড়ালেন ভালোবাসা
ছোট পর্দার জনপ্রিয় মডেল ও অভিনেতা নিলয় আলমগীর বিয়ে করেছেন পাঁচ মাস হলো। বছর খানেক প্রেম করার পর গত ৭ জুলাই বিয়ে করেন তিনি। তার স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদি ঢাকা গার্হস্থ্য অর্থনীতি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন ‘আহ্বান ফাউন্ডেশন’-এর গণযোগাযোগের দায়িত্বে রয়েছেন।
জুলাইতে বিয়ে করলেও খবরটি নিলয় প্রকাশ করেন গত ১১ আগস্ট। এর পাঁচদিন পরই স্ত্রীকে নিয়ে হানিমুনে যান অভিনেতা। বাংলাদেশের পর্যটন রাজধানী কক্সবাজারে তারা মধুচন্দ্রিমা সেরেছিলেন।
এবার এ দম্পতি অবকাশ যাপনে গেছেন পর্যটন রাষ্ট্র মালদ্বীপে। হাজার দ্বীপের এই দেশের একটি নজরকাড়া দ্বীপে ওঠেন তারা। সেটির নাম নকু আইল্যান্ড। নীল-ফিরোজা রঙের সমুদ্র, সবুজ গাছপালা আর নজরকাড়া রিসোর্টে মুগ্ধতা নিয়ে ঘুরেছেন নিলয়-হৃদি।
জানা গেছে, গত ৭ ডিসেম্বর মালদ্বীপে গেছেন তারা। তবে যে দ্বীপে এ দম্পতি উঠেছেন, সেটা মালদ্বীপের মূল শহর থেকে অনেক দূরে। এটার জন্য সি-প্লেন এবং বোটে চড়ে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে।
স্বর্গীয় প্রকৃতির মাঝে গেলে যে কারোরই ভালোবাসা উপচে পড়ে। ব্যতিক্রম ঘটেনি নিলয়-হৃদির ক্ষেত্রেও। রোম্যান্টিক সব পোজে ক্যামেরাবন্দি হয়েছেন তারা। সীমাহীন আকাশ আর সমুদ্রে যেন ছড়িয়ে দিয়েছেন স্নিগ্ধ ভালোবাসা।
নকু আইল্যান্ডে অনেক বাঙালিও কাজ করেন। নিলয়কে দেখে তারাও উচ্ছ্বাস নিয়ে কথা বলেন। তাদের সঙ্গেও একটি ভিডিও ধারণ করে ভক্তদের সঙ্গে শেয়ার করেন অভিনেতা।উল্লেখ্য, গত বছরের মে মাসে ফেসবুকের মাধ্যমে হৃদির সঙ্গে নিলয়ের পরিচয় ঘটে। এরপর ধীরে ধীরে আলাপ, ভালোবাসা এবং সবশেষে বিয়ে।
এমএসএম / এমএসএম
দামি ঘড়ি থেকে গাড়ি, সহকর্মীদের উপহার দিয়ে চমকে দিয়েছেন শাহরুখ–সালমানরা
দামি ঘড়ি থেকে গাড়ি, সহকর্মীদের উপহার দিয়ে চমকে দিয়েছেন শাহরুখ–সালমানরা
অনন্তে আস্থা সানীর, ব্যাংক ঋণ ইস্যুতে যা বললেন অভিনেতা
‘পঞ্চায়েত ৫’ মুক্তি নিয়ে দুঃখ প্রকাশ অ্যামাজন প্রাইমের
পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস
স্পর্শ না করেও হেনস্তা, পরিচালকের বিরুদ্ধে স্বরার অভিযোগ
কিংবদন্তি গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান হাসপাতালে
সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানো যুবককে গ্রেপ্তারের পরই মুক্তি
১২ ঘণ্টার থাইল্যান্ড সফর, যেভাবে সামলে নিলেন মৌসুমী মৌ
আর্থিক সহায়তা নয়, কাজ চাইছেন শরদ কাপুর
ওটিটিতে ‘রামায়ণ’ মুক্তি নিয়ে যা ভাবছে নির্মাতারা
ধানুশ-মাম্মুট্টির নতুন সিনেমা ‘ওম’-এর ট্রেলার প্রকাশ!