ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

এমবাপের জোড়া গোলে মেসিদের জয়


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩-১২-২০২১ দুপুর ১২:৪

রোববার রাতে ফ্রেঞ্চ লিগ ওয়ানে মোনাকোর বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে পিএসজি। নিজের সাবেক ক্লাবের বিপক্ষে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপে। এদিন এই তারকা ফুটবলার পিএসজির হয়ে লিগ ওয়ানে স্পর্শ করলেন একশ গোলের মাইলফলক। মোনাকোর বিপক্ষে জয়ে লিগে শীর্ষস্থান আরো শক্ত করল পিএসজি।

ম্যাচের ১২ মিনিটে মোনাকোর ডিবরিল সিডিবি আর্জেন্টাইন তারকা ডি মারিয়াকে ফাউল করেন বক্সের মধ্যে। ভিএআরের সাহায্যে পেনাল্টি পায় পিএসজি। স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে নেন এমবাপে। প্রথমার্ধের ৩০তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে মেসির ফ্রি-কিক উড়ে যায় ক্রসবারের অনেক ওপর দিয়ে।

বিরতির ঠিক আগ মুহূর্তে মেসি-এমবাপের নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ হয়। মাঝমাঠে আলগা বল পেয়ে এগিয়ে ডি-বক্সে বাঁ দিকে ফাঁকায় এমবাপেকে বাড়ান আর্জেন্টাইন তারকা। ডান পায়ের শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন বিশ্বকারজয়ী ফরাসি তারকা। এই দুটি গোলের মাধ্যমে পিএসজির হয়ে লিগ ওয়ানে নিজের ১০০টি গোল করেন এমবাপে। মাত্র ২২ বছর ৩৫৭ দিনের মাথায় গোলগুলো করে সবচেয়ে কম বয়সে ১০০ গোল করার রেকর্ডও গড়েন তিনি।

দ্বিতীয়ার্ধেও আক্রমণে আধিপত্য ধরে রাখে পিএসজি। ৬৪তম মিনিটে মেসির ফ্রি-কিক অল্পের জন্য লক্ষ্যে থাকেনি। ছয় মিনিট পর ভালো সুযোগ তৈরি করেও বাইরে মারেন রেকর্ড সাতবারের বর্ষসেরা ফুটবলার। পরে দুই দলের কেউই আর গোলের দেখা না পেলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

এমএসএম / এমএসএম

আনচেলত্তির ভুল পরিকল্পনায় ব্রাজিলের ভরাডুবি

কাঠগড়ায় আনচেলত্তি, ফিনিশিংয়ে দুর্বলতা; ব্রাজিলিয়ানদের প্রতিক্রিয়া

ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে

কোয়ার্টার ফাইনাল নিশ্চিতে বদলে যাচ্ছে আর্জেন্টিনার একাদশ

নরওয়ের স্বপ্নযাত্রা নাকি ব্রাজিলের জয়খরা কাটাবেন ভিনিসিয়ুস

আজ নির্ধারিত হবে কোয়ার্টার ফাইনালের আরেক যাত্রী: ব্রাজিল–নরওয়ে ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা

বিশ্বকাপে টিকিটের দামে হঠাৎ বড় ধস

নিউইয়র্কের মাঠে নেইমার-ভিনিসিয়ুস জুটি!

নরওয়ে ৮-৫ ব্রাজিল

শেষ ষোলোয় প্রতিপক্ষ যাদের পেল আর্জেন্টিনা, কবে-কখন ম্যাচ

আর্জেন্টিনাকে নিয়ে দেওয়া কথা রাখলেন কেপ ভার্দে কোচ

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে

বিশ্বকাপ চলাকালেই অবসর নয়: গুঞ্জন থামালেন রোনালদো