ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

ইংল্যান্ডের পৌষ মাস, অস্ট্রেলিয়ার সর্বনাশ!


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩-১২-২০২১ দুপুর ১২:৫

পাঁচ ম্যাচ সিরিজের অ্যাশেজের প্রথম ম্যাচ হারের পর ইংল্যান্ড শিবিরে সুসংবাদ। চোট কাটিয়ে ফিরছেন জিমি অ্যান্ডারসন। একই সঙ্গে দ্বিতীয় টেস্টের একাদশে জায়গা পাচ্ছেন স্টুয়ার্ট ব্রড। তবে সর্বনাশ অস্ট্রেলিয়া শিবিরে। ব্রিসবেন টেস্টে পাওয়া চোটে সিরিজের দ্বিতীয় ম্যাচ থেকে ছিটকে গেছেন অজি পেসার জশ হেইজেলউড। ১৬ ডিসেম্বর থেকে শুরু দিবারাত্রির অ্যাডিলেড টেস্ট যেখানে অ্যান্ডারসন-ব্রড ফিরছেন, সেখানে দলের বাইরে হেইজেলউড।

ইংল্যান্ড জাতীয় দলের হেড কোচ ক্রিস সিলভারউড নিশ্চিত করে জানিয়েছেন, চোট কাটিয়ে পিংক বল টেস্টের একাদশে খেলবেন অ্যান্ডারসন আর স্টুয়ার্ট ব্রড। এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ক্রিকেট অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে, হেইজেলউডের ছিটকে যাওয়ার বিষয়টি। সাইড ইনজুরির কারণে পিংক বলের টেস্ট ম্যাচটি খেলতে পারবেন না এই পেসার।

যদিও চোট কাটিয়ে সিরিজের তৃতীয় ম্যাচেই হেইজেলউড ফিরবেন বলে সিএ-র পক্ষ থেকে জানানো হয়েছে। ব্রিসবেনে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪ ওভার বোলিং করেছিলেন হেইজেলউড। এই তারকা পেসারের ছিটকে পড়ায় অ্যাডিলেডে টেস্টের অস্ট্রেলিয়া দলে জায়গা পাওয়ার সুযোগ রয়েছে জাই রিচার্ডসন ও মাইকেল নেসেরের।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে