ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

খুলনার ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু


এস এম জাহাঙ্গীর আলম, খুলনা photo এস এম জাহাঙ্গীর আলম, খুলনা
প্রকাশিত: ১৩-১২-২০২১ দুপুর ৪:১১

খুলনার ডুমুরিয়ার চুকনগরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধ‍ার মৃত্যু হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে চুকনগর-খুলনা মহাসড়কের চাকুন্দিয়া গ্রামের দোকানঘর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তিনি ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া গ্রামের মৃত এরশাদ আলী শেখের স্ত্রী খাদিজা বেগম (৬৫)। বিষয়টি নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানার এসআই বিকাশ কুমার।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে চুকনগর-খুলনা মহাসড়কের চাকুন্দিয়া গ্রামের দোকানঘর নামক স্থানে রাস্তা পার হচ্ছিলেন ওই বৃদ্ধা। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা দ্রুতগতিসম্পন্ন একটি মালবাহী ট্রাক বৃদ্ধ‍াকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় ওই মহিলা ট্রাকের সামনে মহাসড়কের ওপর ছিটকে পড়লে পেছনের চাকার সামনে পড়ে প্রায় ৫০০ গজ টানতে টানতে নিয়ে কোমরের উপর দিয়ে চাকা উঠে যায়। এতে ঘটনাস্থলেই মহিলার মৃত্যু হয়। এ ঘটনায় মহাসড়কের ওপর মহিলার মাথার খুলি ও শরীরের মাংসের টুকরা ছড়িয়ে আছে।

এদিকে এটি নিছক দুর্ঘটনা নাকি আত্মহত্যা, এ নিয়ে এলাকায় গুঞ্জন শুরু হয়েছে। পারিবারিক কলহ থেকে মুক্তি পেতে চলন্ত ট্রাকের নিচে ঝাঁপ দিয়েছেন বলে মন্তব্য করেছেন অনেকেই।

এ ব্যাপারে খর্ণিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান জানান, লাশটি দেখে চেনার উপায় নেই। এ কারণে পরিবারের দাবির মুখে লাশটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।

এমএসএম / জামান

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা