টঙ্গীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
গাজীপুরের টঙ্গীতে সাতাইশ ব্যাংকপাড়া এলাকায় নিজ কক্ষ থেকে নেলি আক্তার (৩২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। রোববার (১২ ডিসেম্বর) রাত ১২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত নেলি আক্তার নেত্রকোনার দুর্গাপুর থানার জানজাইল গ্রামের মৃত ওয়াজেদ আলী খানের মেয়ে। নেলি তার স্বামী সাইদুল ইসলামের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।
নেলি আক্তারের স্বামী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নেলি আক্তার কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি কারো সঙ্গে কথাবার্তা বলতেন না। রোববার সকাল ৮টার দিকে তার স্বামী নিজ কর্মস্থল ফ্যাশন স্ট্যাট নামক পোশাক কারখানায় চলে যান। দুপুর দেড়টায় খাবার খেতে বাসায় ফিরে স্ত্রীকে বিছানায় শোয়া অবস্থায় দেখতে পান। খাবার খেয়ে সাইদুল পুনরায় অফিসে চলে যান। পরে ডিউটি শেষে রাত সোয়া ১০টার দিকে বাসায় ফিরে ঘরের দরজা বন্ধ দেখে স্ত্রীকে ডাকাডাকি করেন। সাইদুল তার কোনো সাড়া না পেয়ে বিষয়টি আশপাশের ভাড়াটিয়া ও থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে ঘরের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক মো. নজরুল ইসলাম জানান, প্রাথমিক অবস্থায় নিহতের গলায় ফাঁস লাগানোর দাগ ছাড়া শরীরে অন্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম বলেন, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন।
এমএসএম / জামান
ঠিকাদার বন্ধুটিকে ঠকিয়ে তার ৪ কোটি ৮৩ লাখ ৫০ হাজার টাকা আত্মসাত
চন্দ্রঘোনা ফেরিঘাটে জনদুর্ভোগ চরমে: একটি সেতুর অভাবে নিভছে অনেক প্রাণ
তেঁতুলিয়ায় ইয়াবাসহ যুবক আটক
চাঁদপুরে ডাকাতিয়া নদীতে নিখোঁজ ইমামের মরদেহ উদ্ধার
ভূরুঙ্গামারীতে ইউএনও শাহাদাৎ হোসেনের বিদায়:উন্নয়ন ও মানবিক নেতৃত্বে স্মরণীয় অধ্যায়
আত্রাইয়ে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: মাজেদুল সভাপতি,তারিফ সাধারণ সম্পাদক
রায়গঞ্জের গোপালজিউ মন্দির পরিদর্শনে ভারতীয় সহকারী হাই কমিশনার
খাল খনন করতে নেমে গেলেন পার্বত্য মন্ত্রী
মনপুরায় জমি নিয়ে সংঘর্ষ ও সাংবাদিকের ওপর হামলা: বসতবাড়িতে ভাঙচুর, আহত একাধিক
চবিতে বগুড়া জেলা সমিতির নির্বাচনে সভাপতি হলেন মোস্তাক সম্পাদক সৈকত
নোয়াখালীত ডিবির জালে ইয়াবাসহ গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার
অবহেলায় জর্জরিত রাজারহাট রেলস্টেশন চরম ভোগান্তিতে যাত্রী সহ এলাকাবাসী