চাঁপাইনবাবগঞ্জে নবাগত মেয়রের দায়িত্ব গ্রহণ
চাঁপাইনবাবগঞ্জে পৌর নির্বাচনে নির্বাচিত মেয়রের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার (১৩ ডিসেম্বর) বিকেল ৩টায় পৌরসভার সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে নবাগত মেয়র এবং সাবেক মেয়রের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ শেষে বক্তব্য রাখেন- সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম ও নবনির্বাচিত মেয়র মো. মোখলেসুর রহমান।
নতুন মেয়র মো. মোখলেসুর রহমান পৌরসভার ৩ লাখ লোকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, পৌরবাসীকে সাথে নিয়ে পৌরসভার আশা ও প্রত্যাশা পূরণে নিরলসভাবে কাজ করে যাব।
সংসদ সদস্য ডা সামিল উদ্দীন আহমেদ শিমুল, সাবেক দুইবারের সফল সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নবাগত মেয়র আলহাজ মোখলেসুর রহমানকে পৌরসভাকে আধুনিক ভাবে গড়ে তুলতে সার্বিক বিষয়ে সহোযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাকে সামনে এগিয়ে নিতে একজনের ওপর দায়িত্ব দিয়ে পিছিয়ে থাকলে চলবে না। সবার সহযোগিতায় আধুনিক পৌরসভায় রূপান্তর করতে সবাইকে এগিয়ে আসা এবং নাগরিক সেবা প্রদানের ক্ষেত্রে পৌর কর্মকর্তা-কর্মচারীদের সজাগ থাকতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. জিয়াউর রহমান, আলহাজ মো. রুহুল আমিনসহ নবাগত কাউন্সিলরবৃন্দ এবং স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এমএসএম / জামান
সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
রাণীশংকৈলে ১২৭৫ পিস ট্যাপেনটাডলসহ গ্রেপ্তার- ২ পলাতক-১
দুমকিতে যুবদলের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন
মান্দায় ১৮ লাখ টাকার কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ, হেলে পড়ছে দেয়াল
রায়গঞ্জে সার বিক্রিতে অনিয়মে ৬ সাব ডিলারের বরাদ্দ বন্ধ ঘোষণা
মাদকাসক্ত যুবকের দেওয়া আগুনে পুড়ে এক রাতেই নিঃস্ব বহু পরিবার, যুবক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবকদের আত্মকর্মসংস্থানে ৫৩ বিজিবির উদ্যোগে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ
পরকীয়া সন্দেহে স্বামীর ‘নির্যাতনে’ স্ত্রীর মৃত্যু, দুই শিশুর মা হারানোর করুন আর্তিনাদ
বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, জরিমানার পরও থামেনি বালু ব্যবসা
কাউনিয়ায় বিএনপির র্যালিতে নেতাকর্মীদের ঢল, মুখরিত রাজপথ
ইছামতিতে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান
মনপুরায় বরফ সংকটে মেঘনার ১৪ কেজি ওজনের পঁচা কোরাল সাড়ে ১০ হাজার টাকায় বিক্রি
মঠবাড়িয়ায় শহীদ মুক্তিযোদ্ধা দেখিয়ে সরকারি সুবিধা নেওয়ার অভিযোগ
Link Copied