প্রধানমন্ত্রীর কার্যালয়ের ত্রাণ ও কল্যাণ তহবিলের আর্থিক সহায়তার চেক বিতরণ
খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. সুজিত কুমার অধিকারী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধুমাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী নন, তিনি গরিব-দুখী ও অসহায় মানুষদের অভিভাবক; যার কারণেই তিনি সারাবিশ্বে পরিচিতি লাভ করেছেন। শেখ হাসিনা নামটি আজ বদলে যাওয়া বাংলাদেশের এক প্রতিচ্ছবি, যার হাত ধরেই বাংলাদেশ আজ বিশ্বসভায় নিজেকে পরিচয় করিয়েছে অনন্য রূপে, যেন নতুনভাবে।
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ মো. আক্তারুজ্জামান বাবু বলেছেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশের অসহায়, দরিদ্র ও অসুস্থ মানুষের প্রতি সর্বদা আন্তরিক। অসুস্থ মানুষদের চিকিৎসার জন্য যেভাবে অনুদান দেয়া হচ্ছে, আওয়ামী লীগ ব্যতীত কোনো সরকার তা দিতে পারেনি। তিনি প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এ ধারা অব্যাহত রাখার আহবান জানান। শনিবার (১২ জুন) বেলা ১১টায় খুলনার কেসিসি মার্কেটস্থ সংসদ সদস্যের নিজস্ব কার্যালয়ে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত দলীয় নেতাকর্মী ও দরিদ্র মানুষের মাঝে চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের ত্রাণ ও কল্যাণ তহবিলের চেক বিতরণকালে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য অসিত বরণ বিশ্বাস, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ মো. পীর আলী, রূপসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাসেম ডাবলু, জেলা যুবলীগ নেতা মো. হারুন আর রশীদ, ছাত্রলীগ নেতা এএইচএম কামাল, শেখ মো. শাকিল, কাজী মাহবুব রহমান, নজির আহম্মেদ, রবিউল ইসলাম হৃদয় (টিটু), জাকারিয়া রাব্বি প্রমুখ।
রূপসার আ’লীগ নেতা শচীন্দ্র নাথ দাস চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের ত্রাণ ও কল্যাণ তহবিলের ৫০ হাজার টাকার চেক পেয়ে বলেন, প্রধানমন্ত্রীর অনুদান পেয়ে আমরা খুবই খুশি ও আনন্দিত। এজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। তিনি যেন তার সেবার মাধ্যমে বাংলার প্রতিটি ঘরকে সুখ ও সমৃদ্ধিতে ভরে তুলতে পারেন আল্লাহর কাছে সেই কামনা করছি।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied