টঙ্গীতে পাখির হাটে অভিযান, দেশীয় পাখি মুক্ত
টঙ্গীতে হাটে অবৈধভাবে পাখি ক্রয়-বিক্রয় হচ্ছে; এমন খবরের ভিত্তিতে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের অভিযানে বেশকিছু দেশীয় প্রজাতির পাখি জব্দ করা হয়েছে। রোববার (১২ ডিসেম্বর) সকালে টঙ্গীর পাখি বাজারে এ অভিযান চালানো হয়। উদ্ধার করা পাখির মধ্যে ছয়টি কালিম, সাতটি টিয়া ও পাঁচটি শালিক রয়েছে।
পাখির হাট থেকে দেশীয় প্রজাতির পাখি জব্দ করে মিরপুর বোটানিকাল গার্ডেনে অবমুক্ত করেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ এবং অপরাধ দমন ইউনিটের কর্মকর্তারা।
এ বিষয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক নিগার সুলতানা জানান, টঙ্গী বাজারে অবৈধভাবে পাখি ক্রয়-বিক্রয় হচ্ছে এমন খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে তারা অভিযান চালায়। তবে অভিযানের বিষয় টের পেয়ে পাখি ফেলে রেখেই বিক্রেতারা পালিয়ে যায়। পরবর্তীতে জব্দ করা পাখি দুপুরে ঢাকার মিরপুরে বোটানিক্যাল গার্ডেনে মুক্ত করা হয়েছে। দেশীয় পাখি পালন করা, ধরা এবং ক্রয়-বিক্রয় করা সম্পূর্ণ নিষিদ্ধ ও শাস্তিযোগ অপরাধ। কোথাও অবৈধভাবে পাখি কেনাবেচা হলে আমাদের অবহিত করলে আমরা ব্যবস্থা গ্রহণ করব।
এমএসএম / জামান
ঠিকাদার বন্ধুটিকে ঠকিয়ে তার ৪ কোটি ৮৩ লাখ ৫০ হাজার টাকা আত্মসাত
চন্দ্রঘোনা ফেরিঘাটে জনদুর্ভোগ চরমে: একটি সেতুর অভাবে নিভছে অনেক প্রাণ
তেঁতুলিয়ায় ইয়াবাসহ যুবক আটক
চাঁদপুরে ডাকাতিয়া নদীতে নিখোঁজ ইমামের মরদেহ উদ্ধার
ভূরুঙ্গামারীতে ইউএনও শাহাদাৎ হোসেনের বিদায়:উন্নয়ন ও মানবিক নেতৃত্বে স্মরণীয় অধ্যায়
আত্রাইয়ে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: মাজেদুল সভাপতি,তারিফ সাধারণ সম্পাদক
রায়গঞ্জের গোপালজিউ মন্দির পরিদর্শনে ভারতীয় সহকারী হাই কমিশনার
খাল খনন করতে নেমে গেলেন পার্বত্য মন্ত্রী
মনপুরায় জমি নিয়ে সংঘর্ষ ও সাংবাদিকের ওপর হামলা: বসতবাড়িতে ভাঙচুর, আহত একাধিক
চবিতে বগুড়া জেলা সমিতির নির্বাচনে সভাপতি হলেন মোস্তাক সম্পাদক সৈকত
নোয়াখালীত ডিবির জালে ইয়াবাসহ গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার
অবহেলায় জর্জরিত রাজারহাট রেলস্টেশন চরম ভোগান্তিতে যাত্রী সহ এলাকাবাসী