ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

মিঠুন-মিজানুরের সেঞ্চুরিতে মধ্যাঞ্চলের দাপট


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩-১২-২০২১ বিকাল ৬:১৯

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চলতি আসরের প্রথম রাউন্ডে চট্টগ্রামে বিসিবি উত্তরাঞ্চলের মুখোমুখি হয়ছে ওয়ালটন মধ্যাঞ্চল। ম্যাচের দ্বিতীয় দিনে আজ (সোমবার) দাপুটে সেঞ্চুরি তুলে নিয়েছেন মধ্যাঞ্চলের দুই ওপেনার মোহাম্মদ মিঠুন ও মিজানুর রহমান। উত্তরাঞ্চলকে ২১৯ রানে অলআউট করে ওপেনিং জুটিতেই এই রান শোধ করে লিডের পথে মধ্যাঞ্চল।

মিঠুন ১৬১ বলে ১৫ চার ও ১টি ছয়ের মারে ১১৪ রানে অপরাজিত আছেন। দিনের দ্বিতীয় সেশনে মিজানুর ব্যাট করতে নামবেন ১০১ রান নিয়ে। ১৬৩ বলের ইনিংসটি এই ওপেনার সাজিয়েছেন ১৬টি চার ও ১টি ছয়ের মারে।

বিসিবি উত্তরাঞ্চলকে ২১৯ রানে গুটিয়ে দেওয়ার পর কোন উইকেট না হারিয়ে ৬১ রানে প্রথম দিন শেষ করে মধ্যাঞ্চল। আজ দ্বিতীয় দিনে মিঠুন ৪৩ ও মিজানুর ১৮ রান নিয়ে খেলা শুরু করেন। প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথমবার ওপেনিংয়ে নামা মিঠুন নিজের নতুন পজিশনে প্রথম ম্যাচ স্মরণীয় করে রাখলেন সেঞ্চুরি হাঁকিয়ে। ১৪৫ বলে প্রথম শ্রেণির ক্রিকেটে ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরির দেখা পান মিঠুন।

মিঠুনের সেঞ্চুরির পর একই পথে হাঁটেন আরেক ওপেনার মিজানুরও। ১০১ রানে অপরাজিত আছন তিনি। দুই ব্যাটসম্যানের দাপুটে ব্যাটিংয়ে কোন উইকেট না হারিয়েই উত্তরাঞ্চলের করা ২১৯ রান শোধ করেছে মধ্যাঞ্চল। দ্বিতীয় সেশনে লিড নিতে আবার ব্যাটিং নামবেন মিঠুন-মিজানুর।

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক