ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

মেসি ব্যালন ডি’অর জেতায় ‘স্বর্ণের জার্সি’ পরে খেলল পিএসজি


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩-১২-২০২১ বিকাল ৬:২০

সাতটি ব্যালন ডি’অর লিওনেল মেসির! 

দ্বিতীয় সর্বোচ্চবার এই পুরস্কার জেতা ক্রিশ্চিয়ানো রোনালদোর দুটি কম। এখনও খেলছেন এমন খেলোয়াড়দের মধ্যে ব্যালন ডি’অর আছে আর কেবল একজনের। লুকা মদ্রিচ একবারই সেটি জিতেছিলেন ২০১৮ সালে। মেসির সাত ব্যালন ডি’অরের ছয়টিই জিতেছেন বার্সেলোনায় থাকতে। 

চলতি মৌসুম শুরুর আগে তিনি পাড়ি জমিয়েছেন নতুন ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইঁতে। এবারের ব্যালন ডি’অরটি তিনি জিতেছেন এখানেই। রবার্ট লেভান্ডভস্কিকে হারিয়ে গত মাসের শেষদিকে নিজের সপ্তম ব্যালন ডি’অর জেতেন মেসি। পিএসজির ইতিহাসেও এর আগে কোনো ফুটবলার জিততে পারেননি ফ্রান্স ফুটবলের দেওয়া এই পুরস্কার। 

এবার তাই ভিন্নভাবে মেসির ব্যালন ডি’অর জেতা উদযাপন করেছে ক্লাবটি। লিগ ওয়ানের ম্যাচে সোমবার রাতে মোনাকোর বিপক্ষে খেলতে নামে পিএসজি। এই ম্যাচে বিশেষ এক জার্সি পরে খেলতে নামে তারা। এই জার্সির পেছনে সোনালি অক্ষরে লেখা ছিল খেলোয়াড়দের নাম ও জার্সি নম্বর। 

পিএসজির নীল রঙের জার্সিতে সোনালি নম্বর লাগানো ছবিগুলো পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে পিএসজি। বিশেষ জার্সি পরে খেলতে নামা ম্যাচটিতে দারুণ জয়ও পেয়েছে ক্লাবটি। কিলিয়ান এমবাপের জোড়া গোলে জিতেছে ২-০ গোলে। 

ম্যাচ জেতার পর এমবাপে বলেছেন, ‘হয়তো এটা দুর্দান্ত কোনো ম্যাচ হয়নি। কিন্তু খেলাটাকে প্রথমার্ধেই আমরা শেষ করে দিয়েছি। আমি হয়তো সংবেদনশীল না। আমি ফুটবল খেলতে ও গোল করতে ভালোবাসি।’

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক