চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় মেসির পিএসজির মুখোমুখি রোনালদোরা
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়েছে। পিএসজি প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। চলতি মৌসুমেই পিএসজিতে যোগ দেন লিওনেল মেসি। গেল এক যুগ ধরে তার প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোও পাড়ি জমান নিজের পুরোনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। এই দুই তারকা মুখোমুখি হচ্ছেন আবারও।
গত মৌসুমেও অবশ্য গ্রুপ পর্বে দেখা হয়েছিল মেসি ও রোনালদোর। একজন তখন বার্সেলোনায়, আরেকজন ছিলেন জুভেন্তাসে। তবে তাদের নক আউট পর্বে শেষবার দেখা হয়েছিল ২০১২ সালে। সেবার একক দক্ষতায় নিজ দলকে ফাইনালে তুলেছিলেন মেসি। তখন দুজন খেলতেন চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনায়।
নিজেদের গ্রুপে রানার্স আপ হিসেবে শেষ ষোলোতে এসেছে পিএসজি। ৬ ম্যাচের ৩টিতে জয়, দুটিতে ড্র ও এক ম্যাচে হেরে গেছে তারা। অন্যদিকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরের পর্বে উঠে ম্যান ইউ। পিএসজির মতো তারাও ৩টিতে জয়, দুটিতে ড্র ও একটি ম্যাচ হেরে গেছে।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে এটিই যে সবচেয়ে রোমাঞ্চকর লড়াই হবে, সেটি আর বলার অপেক্ষা রাখে না। সুইজারল্যান্ডের নিয়নে হওয়া ড্রয়ে শক্ত প্রতিদ্বন্দ্বী পেয়েছে বায়ার্ন মিউনিখও। তারা লড়বে গত মৌসুমের লা লিগা চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে।
শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচগুলো হবে ১৪, ১৫, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি। ৭, ৮, ১৪ ও ১৫ মার্চ হবে দ্বিতীয় লেগ।
দেখে নিন কে কার মুখোমুখি
রিয়াল মাদ্রিদ- বেনফিকা
ম্যানচেস্টার সিটি- ভিয়ারিয়াল
বায়ার্ন মিউনিখ -অ্যাটলেটিকো
লিভারপুল -সালজবুর্গ
আয়াক্স- ইন্টার মিলান
জুভেন্টাস- স্পোর্টিং লিসবন
লিল-চেলসি
ম্যানচেস্টার ইউনাইটেড-পিএসজি
এমএসএম / এমএসএম
আনচেলত্তির ভুল পরিকল্পনায় ব্রাজিলের ভরাডুবি
কাঠগড়ায় আনচেলত্তি, ফিনিশিংয়ে দুর্বলতা; ব্রাজিলিয়ানদের প্রতিক্রিয়া
ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
কোয়ার্টার ফাইনাল নিশ্চিতে বদলে যাচ্ছে আর্জেন্টিনার একাদশ
নরওয়ের স্বপ্নযাত্রা নাকি ব্রাজিলের জয়খরা কাটাবেন ভিনিসিয়ুস
আজ নির্ধারিত হবে কোয়ার্টার ফাইনালের আরেক যাত্রী: ব্রাজিল–নরওয়ে ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা
বিশ্বকাপে টিকিটের দামে হঠাৎ বড় ধস
নিউইয়র্কের মাঠে নেইমার-ভিনিসিয়ুস জুটি!
নরওয়ে ৮-৫ ব্রাজিল
শেষ ষোলোয় প্রতিপক্ষ যাদের পেল আর্জেন্টিনা, কবে-কখন ম্যাচ
আর্জেন্টিনাকে নিয়ে দেওয়া কথা রাখলেন কেপ ভার্দে কোচ
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে