ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

নতুন মুখ খুঁজছে জাজ, আবেদন করবেন যেভাবে


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩-১২-২০২১ বিকাল ৬:২৪

সিনেমা দেখে নায়ক হওয়ার স্বপ্ন অনেকের মনেই জাগে। কল্পনার রাজ্যে কেউ কেউ ভিলেনকে শায়েস্তা করে ফেলেন, নায়িকার মনে জায়গা করে নেন। এবার আর কল্পনায় নয়, বাস্তবেই নায়ক হওয়ার সুযোগ। যোগ্যতা ও ইচ্ছে থাকলে আপনিও হতে পারেন ঢাকাই সিনেমার নায়ক।

সুবর্ণ এই সুযোগ করে দিচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটি তাদের নতুন সিনেমার জন্য নায়ক খুঁজছে। এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একটি বিজ্ঞপ্তি দিয়েছে তারা।

তাতে বলা হয়েছে, আগ্রহী তরুণের বয়স হতে হবে ২৩ থেকে ২৭ বছরের মধ্যে। উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৯ ইঞ্চি। পড়াশোনার ক্ষেত্রে ডিগ্রি পাশ কিংবা অধ্যয়নরত হলেও চলবে। নাগরিকত্ব হতে হবে বাংলাদেশি।

যারা নায়ক হতে ইচ্ছুক, তাদেরকে ইমেইলের মাধ্যমে বিস্তারিত তথ্য thehero.jaaz@gamil.com ঠিকানায় পাঠানোর আহ্বান করেছে জাজ মাল্টিমিডিয়া।

যেসব তথ্য পাঠাতে হবে-

নাম

জন্মতারিখ

উচ্চতা

ওজন

বৈবাহিক অবস্থা

বর্তমান ঠিকানা

স্থায়ী ঠিকানা

শিক্ষাগত যোগ্যতা

অভিনয় (যদি অভিজ্ঞতা থাকে)

গাড়ি চালনা

মোবাইল নম্বর

এগুলোর সঙ্গে যুক্ত করতে হবে ১ কপি ফুল ছবি ও একটি ক্লোজ ছবি। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

এমএসএম / এমএসএম

দামি ঘড়ি থেকে গাড়ি, সহকর্মীদের উপহার দিয়ে চমকে দিয়েছেন শাহরুখ–সালমানরা

দামি ঘড়ি থেকে গাড়ি, সহকর্মীদের উপহার দিয়ে চমকে দিয়েছেন শাহরুখ–সালমানরা

অনন্তে আস্থা সানীর, ব্যাংক ঋণ ইস্যুতে যা বললেন অভিনেতা

‘পঞ্চায়েত ৫’ মুক্তি নিয়ে দুঃখ প্রকাশ অ্যামাজন প্রাইমের

পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস

স্পর্শ না করেও হেনস্তা, পরিচালকের বিরুদ্ধে স্বরার অভিযোগ

কিংবদন্তি গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান হাসপাতালে

সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানো যুবককে গ্রেপ্তারের পরই মুক্তি

১২ ঘণ্টার থাইল্যান্ড সফর, যেভাবে সামলে নিলেন মৌসুমী মৌ

আর্থিক সহায়তা নয়, কাজ চাইছেন শরদ কাপুর

ওটিটিতে ‘রামায়ণ’ মুক্তি নিয়ে যা ভাবছে নির্মাতারা

ধানুশ-মাম্মুট্টির নতুন সিনেমা ‘ওম’-এর ট্রেলার প্রকাশ!

কেরালার উৎসবে মূল প্রতিযোগিতায় বাংলাদেশের ‘বনলতা সেন’