ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়ায় গর্ভবতী স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর ফাঁসি আদেশ


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ১৩-১২-২০২১ বিকাল ৬:২৮
কুষ্টিয়ার মিরপুরে গর্ভবতী স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী শাহিনুল ইসলামকে ফাঁসি দিয়েছে আদালত। সোমবার (১৩ ডিসেম্বর) সকালের দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি শাহিনুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন। শাহিনুল মিরপুর উপজেলার নওদা খাড়ারা গ্রামের শাজাহান মালিথার ছেলে। হত্যাকাণ্ডের সাত বছর আগে নিহত চম্পা খাতুনের সঙ্গে তার বিয়ে হয়। ৭ মাসের অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় আসামি তার নিজ বসতবাড়ির শোয়ার ঘরে স্ত্রীর গায়ে আগুন দিয়ে হত্যা করে।
 
আদালত সূত্র জানায়, জমিসংক্রান্ত বিরোধের জেরে ২০১৪ সালের ৯ অক্টোবর রাত ৩টার দিকে শাহিনুল ইসলাম তার স্ত্রী চম্পার শাড়ি ও ঘরের বেড়ায় কেরোসিন ছিটিয়ে আগুন লাগিয়ে দেয়। এতে চম্পার শরীরের অধিকাংশ স্থান আগুনে ঝলসে যায়। পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চম্পার মৃত্যু হয়।
 
এ ঘটনায় নিহত চম্পা খাতুনের চাচা ভেড়ামারা উপজেলার ভাটপাড়া এলাকার আইজুদ্দিনের ছেলে শাহাদাত আলী শাহিনুল ইসলামের বিরুদ্ধে মিরপুর থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা শাহিনুল ইসলামের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন। পরে আদালত এ মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে ১৩ ডিসেম্বর রায় ঘোষণার দিন ধার্য করে। ধার্য তারিখে আদালতের বিচারক আসামি শাহিনুলকে ফাঁসির আদেশ দেন। আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার পরপরই দণ্ডপ্রাপ্ত আসামিকে পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়। 
 
আদালতের পিপি অনুপ কুমার নন্দী বলেন, গর্ভবতী স্ত্রীকে কেরোসিন দিয়ে পুড়িয়ে হত্যা মামলায় দোষী প্রমাণিত হওয়ায় স্বামী শাহিনুল ইসলামকে ফাঁসি দিয়েছে আদালত। এ সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

বিদেশে লোক নেওয়ার কথা বলে প্রতারণা, নিঃস্ব হচ্ছেন সিংড়ার বেকার যুবকরা

বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলে অগ্রনী ব্যাংকে আয়োজনে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন অনুষ্ঠিত

গাজীপুরে রাস্তায় আগুন জ্বালিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

রাণীনগরে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের সচেতনতামূলক কর্মসূচি ও লিফলেট বিতরণ

বিটেশ্বরে ঝুঁকিপূর্ণ কাঠের ব্রিজ, দ্রুত মেরামতের দাবি

চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডির ফাইনাল

শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

নাচোলে ১৩ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

মনপুরায় মসজিদের ভেতর কলেজ অধ্যক্ষকে মারধরের অভিযোগ

বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়লেও মনপুরায় ‘সোনার হরিণ’ জ্বালানি তেল

চাঁদপুরে পৃথক অভিযানে আটক দুই মাদকসেবীর কারাদন্ড

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আওয়ামী সন্ত্রাসের প্রতিবাদে রাজারহাটে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ