বরাদ্দকৃত গাড়ি অন্যকে দিয়ে চালানোয় দক্ষিণ সিটির ৯ গাড়িচালক বরখাস্ত
নিজের নামে বরাদ্দকৃত গাড়ি নিজে না চালিয়ে করপোরেশনের গাড়ি চালক নন এমন ব্যক্তিকে দিয়ে অবৈধভাবে চালনা করায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভারী গাড়ির ৭ জন এবং হালকা গাড়ির ২ চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্মচারী চাকরি বিধিমালা ২০১৯-এর বিধি ৪৯ (ক), (খ) ও (ঘ) মতে যথাক্রমে দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ, অদক্ষতার অভিযোগে অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে।
করপোরেশনের পরিবহন বিভাগের ভারী গাড়ির চালকদের মধ্যে মো. কাওছার আলী, মো. বেলায়েত হোসেন, ফরিদ আহমেদ, মো. আব্দুল্লাহ, মো. জামাল উদ্দিন (২), মো. কবির হোসেন (২), মো. রবিউল আলম এবং হালকা গাড়ির চালকদের মধ্যে মো. আজিম উদ্দিন ও মো. নুর জালাল শিকদারের বিরুদ্ধে শাস্তিমূলক এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
করপোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত নয়টি আলাদা আলাদা দপ্তর আদেশে সংশ্লিষ্ট গাড়িচালকদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হলো।
আদেশসমূহে বরাদ্দকৃত গাড়ি নিজে না চালিয়ে অন্যকে দিয়ে চালানোয় প্রায়ই দুর্ঘটনা সংঘঠিত হচ্ছে এবং প্রাণহানিসহ জানমালের ক্ষতি সাধিত হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের শৃঙ্খলা পরিপন্থী এবং এ কারণে করপোরেশনের সুনাম চরমভাবে ক্ষুণ্ন হচ্ছে বলে উল্লেখ করা হয়।
সাময়িক বরখাস্তকালীন এসব চালক বিধিমোতাবেক খোরাকি ভাতা প্রাপ্য হবেন এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও দপ্তর আদেশে উল্লেখ করা হয়।
জামান / জামান
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন
দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত
ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব