ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সৌম্যর সেঞ্চুরি, মোসাদ্দেকের ফিফটিতে বিশাল সংগ্রহ মধ্যাঞ্চলের


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪-১২-২০২১ দুপুর ১২:৬

সবুজ গালিচায় ব্যাট হাতে বাজিমাত মধ্যাঞ্চলের ব্যাটসম্যানদের। এবার বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) উইকেটে কিছুটা ঘাস রাখা হয়েছে বোলারদের সুবিধার কথা চিন্তা করে। সেই উইকেটে রানের ফোয়ারা ছোটাচ্ছেন ব্যাটসম্যানরা। মোহাম্মদ মিঠুন, মিজানুর রহমানের পর সেঞ্চুরির দেখা পেয়েছেন মধ্যাঞ্চলের ব্যাটসম্যান সৌম্য সরকার। সঙ্গে সালমান হোসেন ইমন ও মোসাদ্দেক হোসেন সৈকতের ফিফটিতে প্রথম ইনিংসে রান পাহাড় জমা করে ওয়ালটন মধ্যাঞ্চল।

বিসিএলের চলতি আসরের প্রথম রাউন্ডে চট্টগ্রামে বিসিবি উত্তরাঞ্চলের মুখোমুখি হয়েছে ওয়ালটন মধ্যাঞ্চল। ম্যাচের তৃতীয় দিনে আজ (মঙ্গলবার) দাপুটে সেঞ্চুরি তুলে নিয়েছেন সৌম্য। মধ্যাঞ্চল ৩ উইকেট হারিয়ে ৫৬৩ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণার সময় ১০৪ রানে অপরজিত থাকেন সৌম্য। ১৪৮ বলের ইনিংসটি সাজান ১০টি চার ও ১টি ছয়ের মারে।

বিসিবি উত্তরাঞ্চলকে ২১৯ রানের অলআউট ব্যাট করতে নেমে ২ উইকেটে ৪৩০ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করে মধ্যাঞ্চল। সৌম্য সরকার ৩৯ ও সালমান হোসেন ৪০ রান করে অপরাজিত ছিলেন। আজ তৃতীয় দিনর সকালে সালমান সাজঘরে ফেরেন ৫৩ রান করে। এরপর মোসাদ্দেক ক্রিজে আসলে রান বাড়ানোর দিকে মনোযোগ দেন সৌম্য। চতুর্থ উইকেটে দুজনের অবিচ্ছেদ্য জুটি থেকে আসে ৯৭ব রান।

এর আক ফাকে সৌম্য তুলে নেন প্রথম শ্রেণির ক্যারিয়ারের নিজের চতুর্থ সেঞ্চুরি। মোসাদ্দেক ৪৭ বলে ফিফটি পূরণ করলে দলীয় স্কোর ৫৬৩ রান তুলতেই ইনিংস ঘোষণা করে মধ্যাঞ্চল। ৩৪৪ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে উত্তরাঞ্চল।

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক