কুবি শিক্ষক সমিতি নির্বাচনে জয়লাভ নন্দী- মোকাদ্দেস প্যানেলের
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির নির্বাচন ২০২২ এ জয় লাভ করেছে আওয়ামীপন্থী বঙ্গবন্ধু পরিষদের নন্দী-বিদ্যূৎ প্যানেল। গত সোমবার (১৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের শিক্ষক লাউঞ্জে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচন শেষে রাতে প্রাথমিক ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
বঙ্গবন্ধু পরিষদের নন্দী-বিদ্যূৎ প্যানেল হতে সভাপতি পদে জয়লাভ করেছেন পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী। তিনি পেয়েছেন ১১৭ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রার্থী ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক কাজী ওমর সিদ্দিকী পেয়েছেন ৮৪ ভোট। সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম। তিনি পেয়েছেন ১১৫ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রার্থী ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ এমদাদুল হক পেয়েছেন ৮৮ ভোট।
এছাড়া নন্দী-বিদ্যূৎ প্যানেলের অন্যান্য জয়ী প্রার্থীরা হলেন, সহ-সভাপতি পদে ড. মিহির লাল ভৌমিক, মো. আমান মাহবুব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল হায়াত, কোষাধ্যক্ষ নূর মোহাম্মদ রাজু , সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক হুমায়ুন কাইসার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু বকর ছিদ্দিক।
কার্যকরী সদস্যের ৭ টি পদে যথাক্রমে ড. মো. কাউছার আহমেদ পাটওয়ারী, সিদ্দিকুর রহমান, ফরহাদ হোসেন, ড. মো. শামিমুল ইসলাম, তারিক হোসেন, মশিউর রহমান, ড. মেহের নিগার বিজয়ী হয়েছেন। নির্বাচনের সার্বিক পরিস্থিতির ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমান বলেন, 'সকাল সাড়ে নয়টা থেকে নির্বাচন শুরু হয়েছে। সকল সহকর্মীরা আনন্দমুখর পরিবেশে ভোট দিচ্ছে। নির্বাচনকে সুষ্ঠ করতে সকলের কাছে সহযোগিতা প্রত্যাশা করছি।'
নির্বাচনে ১৫ টি পদের বিপরীতে নীল দলের ২টি প্যানেল থেকে ১৫ জন করে ৩০ জন এবং সাদা দল থেকে ৪ জনসহ মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। মোট ভোট দিয়েছেন ২১২ জন।
এমএসএম / এমএসএম
ডিআইইউতে ইউনিসেফের ‘পাসপোর্ট টু আর্নিং’ প্রকল্পের দিনব্যাপী ক্যারিয়ার সচেতনতা ক্যাম্পেইন
বাকৃবির ডিজিটাল সেবায় যুক্ত হলো তিন নতুন প্ল্যাটফর্ম
কুবির বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়
কুবির বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক যুগে পদার্পণ
ডিআইইউ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হলেন রাকিবুল ইসলাম
এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার
মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী
এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে