প্রশাসনের চোখে কাদা,ধুলো-মাটি দিয়ে
আক্কেলপুরের সর্বত্র দিন-রাত অবৈধ মাটি ব্যবসায়ীদের রাজত্ব
প্রশাসনের চোখে কাদা, ধুলো-মাটি দিয়ে দিনে ও রাতে জয়পুরহাট জেলাধীন আক্কেলপুর উপজেলার সর্বত্র চলছে অবৈধ মাটি ব্যবসায়ীদের রাজত্ব। ফসলি জমির উর্বর মাটি যাচ্ছে ইটভাটা, ভরাটসহ বিভিন্ন নির্মাণকাজে। উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে গোপীনাথপুর, সোনামুখী ও রায়কালী ইউনিয়নে সবচেয়ে বেশি অবৈধ মাটি ব্যবসায়ীদের ভেকু মেশিন দ্বারা ফসলি জমির মাটিসহ পুকুরের মাটি কেটে বিক্রির অভিযোগ রয়েছে। বর্তমানে উপজেলার প্রায় ৬ থেকে ৭টি স্থানে ভেকু মেশিন দ্বারা মাটি কাটার কাজ চলমান রয়েছে। দিনে ও রাতে চলে এসব মাটি উত্তোলনের কাজ।
সরেজমিন সোমবার সন্ধ্যায় গোপীনাথপুর ইউনিয়ের আলী-মামুদপুর গ্রামে আব্দুর রশিদের পুকুর ভেকু মেশিন দ্বারা গভীর করে মাটি নিয়ে যাচ্ছেন ব্যবসায়ী মনিরুল ইসলাম। ইতিপূর্বেও তিনি বিভিন্ন জায়গায় ফসলি জমি কেটে পুকুর খনন, জমির উপরিভাগের মাটি বিক্রয় করেছেন বলে অভিযোগ রয়েছে। একই ইউনিয়য়ের আলাদীপুর গ্রামের মাঠের মধ্যভাগ থেকে মাটি নিয়ে সারি সারি অবৈধ ট্রাক্টর যাতায়াত করতে দেখা গেছে।
সোনমুখী ইউনিয়নের এক মাাটি ব্যবসায়ীর সাথে কথা বলে জানা গেছে, পুকুর খনন ও সংস্কারকাজের অনুমতি পেতে দীর্ঘ সময় লাগে। তাই অনুমতি না নিয়েই কাজ করতে হয়। ’বিভিন্ন সময়ে মাটি উত্তোলনের বিষয়ে গণমাধ্যমের পক্ষ থেকে উপজেলা প্রশাসনকে অবগত করা হলে প্রশাসনের পক্ষ থেকে কাজ বন্ধ করার পর সুকৌশলে অল্প সময়ের পরেই আবার মাটি উত্তোলনের কাজ শুরু করেন এসকল মাটি ব্যবসায়ীরা। প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় প্রতিনিয়ত বেপরোয়া হয়ে ওঠছেন এসকল ব্যবসায়ীরা।
উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, অনুমতিবিহীনভাবে ফসলি জমির মাটি কাটা আইনত অপরাধ। এছড়াও জমির উপরিভাগের মাটি একটি অমূল্য সম্পদ।
মৎস্য কর্মকর্তা মহীদুল ইসলাম বলেন, পুকুর সংস্কার করতে বা খনন করতে প্রশাসনের কাছ থেকে অনুমতি নিতে হবে।
এসব বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারির আহ্বান জানিয়েছেন সচেতন মহল।
এমএসএম / জামান
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়