ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

রোনালদোর ইউনাইটেডে করোনার হানা, ম্যাচ স্থগিত


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪-১২-২০২১ বিকাল ৫:৫৪

চলতি গেমউইকে ক্রিশ্চিয়ানো রোনালদোদের মুখোমুখি হওয়ার কথা ছিল ব্রেন্টফোর্ডের। কিন্তু তার আগেই দলে মিললো করোনাভাইরাসের উপস্থিতি। তাতেই সে ম্যাচটা গেল স্থগিত হয়ে।

ইউরোপে করোনার সংক্রমণ বাড়ছে শেষ কিছুদিনে। তার ছাপটা দেখা গেছে আগেই। চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে বায়ার্ন মিউনিখের ঘরের মাঠের ম্যাচটা হয়েছিল দর্শকহীন গ্যালারির সামনে। 

শুধু তাই নয়, করোনাভাইরাসের হানার কবলে পড়েছে দলগুলোও। এর আগে টটেনহ্যাম হটস্পার দলের সদস্যদের শরীরে করোনার উপস্থিতি মিলেছিল। তাতে দলটির দুই ম্যাচ পিছিয়েও গিয়েছিল আগে। এরপর লেস্টারের সদস্যদের শরীরে মিলেছে করোনার উপস্থিতি। এবার ইউনাইটেডেও মেলে এর সংক্রমণের খবর। 

মূল দলের বেশ কিছু খেলোয়াড় ও স্টাফের শরীরে শনাক্ত হয় কোভিড-১৯ এর ভাইরাস। তাতেই দলটি গতকাল সোমবার নিজেদের অনুশীলন কমপ্লেক্স অন্তত ২৪ ঘণ্টার জন্য বন্ধ ঘোষণা করে। শঙ্কা সৃষ্টি হয় দলটির ম্যাচ নিয়েও। 

সে ম্যাচটা এখনই আয়োজন করা নিরাপদ কি-না, কিংবা আদৌ ম্যাচটা মাঠে নামানো সম্ভব কি-না, তা নিয়েও আলোচনা হয় লিগ কর্তৃপক্ষের সঙ্গে। আজ মঙ্গলবার এই আলোচনার পরই নিজেদের ওয়েবসাইটে ম্যাচ স্থগিত করার ঘোষণা দেয় ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। 

এ নিয়ে শেষ এক সপ্তাহে করোনায় আক্রান্ত হওয়ার খবর পেলেন ৪২জন সদস্য ও খেলোয়াড়। এ সময় ৩৮০৫ টি নমুনা পরীক্ষার পর মিলেছে এই খবর। তবে কোন কোন খেলোয়াড় বা সদস্য আক্রান্ত হয়েছেন, অথবা কেউ ওমিক্রনে সংক্রমিত হয়েছেন কি-না তা অবশ্য এখনো জানা যায়নি।

যারই ফলে এবার পিছিয়ে গেল ক্রিশ্চিয়ানো রোনালদোদের ম্যাচ। আজ মঙ্গলবার রাত ১টা ৩০মিনিটে ব্রেন্টফোর্ডের মাঠে নিজেদের ১৭তম ম্যাচে মাঠে নামার কথা রেড ডেভিলদের। 

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে