ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

কলাপাড়ায় বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত


হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া photo হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া
প্রকাশিত: ১৪-১২-২০২১ বিকাল ৬:৪১

পটুয়াখালীর কলাপাড়ায় বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

এ সময় উপস্থিত ছিলেন- সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মাহবুবুর রহমান তালুকদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো. শহীদুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ. মোতালেব তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মণ্ডল, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম, কাউন্সিলর রোজিনা আক্তার, গণমাধ্যমকর্মী সালমা কবির, প্রভাষক কল্যাণী মুখার্জি প্রমুখ।
 
এ সময় কচিমুখ নাট্যঙ্গনের (কনা) পরিচালক আতিকুর রহমান মিরাজের তত্ত্বাবধানে ও শিক্ষার্থীদের অংশগ্রহণে রায়ের বাজারের বধ্যভূমির প্রতিকৃতি তুলে ধরা হয়। এরপর দেশাত্মবোধক গান ও শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এমএসএম / জামান

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত