উত্তর মেসিডোনিয়ায় ২০ বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশী আটক
অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ উত্তর মেসিডোনিয়ায় শনিবার (১২ জুন) ২০ বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয়েছে। উত্তর মেসিডোনিয়ার স্থানীয় পুলিশ প্রশাসনের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির বিভিন্ন গণমাধ্যম।
স্থানীয় পুলিশ প্রশাসনের বিবৃতি অনুযায়ী, শনিবার নিয়মিত টহলের সময় একটি ভ্যান থেকে তাদের আটক করা হয়। সার্বিয়ার সঙ্গে দেশটির সীমান্তের কাছাকাছি একটি মহাসড়ক থেকে তাদের আটক করা হয়। এদের মধ্যে নয়জনের বয়স আঠারো বছরের নিচে। তাদেরকে বহন করা ভ্যানের ড্রাইভার ছিলেন একজন উত্তর মেসিডোনিয়ান যার বয়স অনুমানিক ৪৪ বছর। বর্তমানে তাকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
এর আগে গত শুক্রবার উত্তর মেসিডোনিয়া ও স্লোভেনিয়ার পুলিশের যৌথ প্রচেষ্টায় গ্রিস এবং মেসিডোনিয়ার সীমান্তবর্তী হাইওয়ে থেকে আরও ৫৯ জন অভিবাসন-প্রত্যাশীকে আটক করা হয়, যাদের মধ্যে ৪৩ জন ছিলেন পাকিস্তানের নাগরিক। এছাড়া ১৩ জন ছিলেন ইরিত্রিয়ার এবং তিনজন ছিলেন মালির। পাশাপাশি মানবপাচারের অভিযোগে ৩৩ এবং ৩৭ বছর বয়সী দুই সার্বিয়ান নাগরিককে আটক করে উত্তর মেসিডোনিয়ার পুলিশ প্রশাসন।
বর্তমানে আটক হওয়া এসব অভিবাসন-প্রত্যাশীকে মেসিডোনিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জেভেলিয়াতে রাখা হয়েছে।
মেসিডোনিয়ার পুলিশ বলছে, এরা সবাই বলকান উপদ্বীপের সবচেয়ে দক্ষিণের দেশ গ্রিস থেকে মেসিডোনিয়াতে প্রবেশ করেছিলেন। তাই খুব শিগগিরই তাদেরকে গ্রিসে ফেরত পাঠানো হবে।
অবৈধভাবে ইতালি, ফ্রান্স, স্পেন ও পর্তুগালসহ সেনজেনভুক্ত বিভিন্ন দেশে অনুপ্রবেশের জন্য বর্তমানে বলকানের এ রুটটি ব্যাপক পরিচিতি পেয়েছে। বিগত কয়েক বছর ধরে তুরস্ক ও গ্রিস থেকে ইতালি, ফ্রান্স, স্পেন ও পর্তুগালের মতো সেনজেনভুক্ত দেশগুলোতে অনুপ্রবেশের লক্ষ্যে উত্তর মেসিডোনিয়া, সার্বিয়া, মন্টিনিগ্রো ও বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার মতো বলকান পেনিনসুলার দেশগুলোকে অনেক অভিবাসন-প্রত্যাশী ট্রানজিট হিসেবে ব্যবহার করছেন।
জামান / জামান
সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন