ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মৎস্য অধিদপ্তরের সহায়তা

আক্কেলপুরে সফলতার স্বপ্নপূরণের প্রচেষ্টায় দুই উদ্যোক্তা


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ১৫-১২-২০২১ দুপুর ১:৪৫

আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি অন্যদের কর্মসংস্থান তৈরি করে মৎস্য অধিদপ্তরের সহায়তায় সফলতার স্বপ্নপূরণে কাজ করছেন জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার দুই নারী-পুরুষ উদ্যোক্তা। বাজার থেকে দেশি প্রজাতির ছোট মাছসহ সকল ধরনের মাছ কেটে পরিষ্কার করে প্যকেটজাতকরণের মাধ্যমে ক্রেতাদের কাছে পৌঁছে দিচ্ছেন এই দুই উদ্যোক্তা। ব্যস্ততম মানুষদের কষ্ট লাঘব করেছে মাছ কাটা ও পরিষ্কার করার, যা একেবারে রান্নার জন্য পস্তুুত করে প্যাকেটজাত করেন তারা। প্যাকেটজাত হওয়া এ সকল মাছ হোম ডেলিভারি দেয়ার পাশাপাশি বিক্রি হচ্ছে আক্কেলপুর উপজেলাসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলায়।

আক্কেলপুর উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে মৎস্য অধিদপ্তরের NAPT-2 প্রজেক্টের আওতায় AIF-3- এর আর্থিক সহায়তায় উপজেলার রুকিন্দীপুর ইউপির মেসার্স আনিশা মৎস্য প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিচালনা করছেন ফরমান আলী সরদার এবং  উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মেসার্স নূরল ইসলাম মৎস্য প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিচালনা করছেন নারী উদ্যোক্তা নাজমা পারভীন।

নারী উদ্যোক্তা নাজমা পারভীন জানান, তার মাধ্যমে ৪ জন নারীর কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। প্রকল্পের মাধ্যমে তার জীবন-জীবিকার মান বেড়েছে। তিনি পূর্বের তুলনায় আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী হয়েছেন।

উদ্যোক্তা ফরমান আলী বলেন, উপজেলা মৎস্য অফিসের সহায়তায় এ প্রকল্পের মাধ্যমে পূর্বের তুলনায় আমার আয় বেড়েছে। বাজারে এসব মাছের চাহিদাও রয়েছে।

আক্কেলপুর উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, উপজেলার এ দুটি প্রকল্পের কাজ আমরা সার্বক্ষণিক তদারকি করি এবং তাদের বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি। প্যাকেটজাতকরণে তারা যেন কোনো রাসায়নিক পদার্থ ব্যবহার না করেন, সে লক্ষ্যে তাদের নির্দেশনা দেয়া আছে।

এমএসএম / জামান

বাঁশখালীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা আফজাল রহমান, ৩০০ পরিবার পেল ত্রাণ

আদমদীঘিতে সাজাপ্রাপ্তসহ দুই জন গ্রেপ্তার

পাঁচবিবিতে গবাদি পশু বিতরণ

বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক নিবন্ধন সভা অনুষ্ঠিত।

রায়পুরে জুলাই শহিদ দিবসের অনুষ্ঠানে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতার উপস্থিতি ঘিরে বিতর্ক

হাকিমপুরে মাদক সেবনের দায়ে ২ জন ও বহনের দায়ে ১ জন আটক

মোবাইলে খেলা দেখতে গিয়ে খালে পড়ে মৃত্যু, দুই দিন পর ভেসে উঠল লাশ

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাড়ে চার বছরে ২,২০১ নরমাল ডেলিভারি

বাঘায় মাদক ও বলাৎকার মামলার অভিযুক্ত গ্রেপ্তার ২

বড়লেখায় 'কৃষক কার্ড' বাস্তবায়নের তথ্য সংগ্রহের উদ্বোধন

সোনাহাট স্থলবন্দরের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ‘গেন্দি’ ১০৩ পিস ভারতীয় ইয়াবাসহ গ্রেফতার

চট্টগ্রামে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু: পিটিয়ে হত্যার অভিযোগ, মূল অভিযুক্ত গ্রেপ্তারের দাবি পরিবারের

নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ মেধাবীরাই গড়বে আগামী বাংলাদেশঃ ড. শফিকুল ইসলাম মাসুদ