ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

নরসিংদী জজ কোর্টের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন


নরসিংদী প্রতিনিধি photo নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১২-২০২১ দুপুর ৪:১৪

 স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস ২০২১ উদযাপনের প্রাক্কালে নরসিংদী জজ কোর্ট প্রাঙ্গনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উন্মোচন করা হয়। বাংলাদেশ সরকার ও মহামান্য সুপ্রীম কোর্ট এর নির্দেশনার আলোকে বিভিন্ন জাতীয় দিবস উদযাপন ও যথাযথ শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের একটি স্থায়ী ম্যুরাল অত্র আদালত প্রাঙ্গনে থাকা আবশ্যক ছিলো। তৎপ্রেক্ষিতে অত্র আদালত প্রাঙ্গনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের হাস্যোজ্জ্বল প্রতিকৃতি শিল্পী প্রদ্যোত কুমার দাসের নির্দেশনায় অত্যন্ত চমৎকারভাবে ম্যুরাল আকারে ফুটিয়ে তোলা হয়েছে। জেলা জজ ভবনের প্রবেশমুখে নির্মিত ম্যুরালটি আজীবন ন্যায়ের আদর্শে অবিচল থাকা বঙ্গবন্ধুর চেতনা ও স্মৃতিকে ধারন করবে। বুধবার (১৫ ডিসেম্বর) দুপরে নরসিংদীর জেলা ও দায়রা জজ মোসতাক আহমেদ বঙ্গবন্ধুর ম্যুরালটি উন্মোচন করেন। উক্ত ম্যুরালটি জেলা ও দায়রা জজ’র নির্দেশনায় ও নরসিংদী পৌরসভার আর্থিক সহযোগিতায় চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোল্লা সাইফুল আলমের সার্বিক তত্ত্বাবধানে নির্মিত হয়। বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, তিনি এখানে একটি ম্যুরাল স্থাপনের স্বপ্ন দেখতেন এবং বঙ্গবন্ধুর ম্যুরাল এর কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পেরে নিজেকে ধন্য মনে করেন এবং বঙ্গবন্ধুর স্বপ্নের বিচার বিভাগ নির্মাণে সচেষ্ট থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। উক্ত ম্যুরাল ও ভাষা শহীদ স্মৃতিস্তম্ভ উন্মোচন অনুষ্ঠানে বিজ্ঞ জেলা ও দায়রা জজ, বিজ্ঞ বিচারক  (জেলা ও দায়রা জজ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজসহ সকল পর্যায়ের বিচারকবৃন্দ ও মেয়র, নরসিংদী পৌরসভা, বিজ্ঞ সভাপতি ও সাধারণ সম্পাদক জেলা আইনজীবী সমিতি, নরসিংদী, অন্যান্য আইনজীবীবৃন্দ, স্থানীয় বিভিন্ন সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিসহ জাজশীপ, ম্যাজিস্ট্রেসীর কর্মকর্তা, কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এছাড়া সকালে জেলা ও দায়রা জজ-জেজলা জজ ভবনের ২য় তলায় বঙ্গবন্ধুর কর্ণার স্থাপন ও নবনির্মিত কনফারেন্স রুম উদ্বোধন করা হয়। জাতির পিতার স্মৃতি রক্ষার্থে উক্ত কর্ণারে অসমাপ্ত আত্মজীবনীসহ বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বিভিন্ন বই ও স্থিরচিত্র সংরক্ষণ করা হয়েছে। বিচার বিভাগীয় সম্মেলন, পুলিশ-ম্যাজিস্ট্রেসী করফারেন্স, মোকদ্দামা ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভা, জেলা আইনগত সহায়তা সংস্থার বিভিন্ন মিটিং ও অন্যান্য অভ্যন্তরীণ কার্যক্রম শারীরিক উপস্থিতি ও ভার্চুয়ালি পরিচালনার লক্ষ্যে উক্ত কনফারেন্স রুমে ডিজিটাল স্মার্ট বোড, আধুনিক সাউন্ড সিস্টেম, উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট সুবিধাসহ অন্যান্য অবকাঠামোর উন্নয়ন করা হয়। জেলা ও দায়রা জজ মোসতাক আহমেদ এর নির্দেশনায় ও বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোল্লা সাইফুল আলমের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে নির্মিত করফারেন্স রুম ডিজিটাল বিচার বিভাগের অগ্রযাত্রার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ও নরসিংদী জেলার বিচার প্রার্থী জনগণের মানসম্মত ও সহজ বিচারিক সেবা নিশ্চিত করতে সহায়ক হবে।

এমএসএম / এমএসএম

সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন