কুবির দত্ত হলের রিডিং রুম উদ্বোধন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে অন্বেষা নামক একটি রিডিং রুমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) বিকেল ৩ টায় নামফলক উন্মোচন ও ফিতা কেটে রিডিং রুমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।
রিডিং রুম উদ্বোধনের পর উপাচার্য এমরান কবির চৌধুরী বলেন, এটা খুবই ভাল একটা উদ্যোগ। যারা এই সময়টার মধ্যে পড়ালেখা করে ভাল রেজাল্ট করতে পারবে, তারা সারাজীবন আনন্দে থাকবে। আমি চারবছর কোন দিকে তাকাই নাই, সারাদিন পড়ালেখা করেছি। ঐটাই এখন আমার কাজে দিতেছে। আমি বারবার বলি, এই পড়ালেখাটাই তোমাদের সারাজীবন সাপোর্ট দিবে।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট ড. মোহাম্মদ জুলহাস মিয়া, আবাসিক শিক্ষক মো: মহিবুল্লাহ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড. মোঃ মোকাদ্দেস-উল-ইসলাম, নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের প্রভোস্ট মোঃ সাদেকুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. মোঃ হাবিবুর রহমান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সভাপতি রাফিউল আলম দীপ্ত, সাধারণ সম্পাদক মো: এনায়েত উল্লাহ, হলের অন্যান্য আবাসিক শিক্ষার্থীসহ অনেকে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied