আক্কেলপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস পালন
জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার সূর্যোদ্বয়ের সাথে সাথে ৫০ বার তোপধ্বনীর মধ্যে দিয়ে দিবসের কর্মসুচী শুরু করা হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতি, গণকবর সমুহে পুস্মমাল্য অর্পণ এবং শহীদদের আত্মার মাগফেরাত কামানা করে দোয়া করা হয়েছে। পরে সকাল সাড়ে ৮ টায় মুজিবর রহমান সরকারি কলেজ মাঠে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করে পুলিশ, আনসার, ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে মার্চপাস্ট অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম হাবিবুল হাসান। উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ। পরে শিক্ষার্থীদের অংশ গ্রহনে শারীরিক কসরত ডিসপ্লে প্রদর্শন করা হয়। দিবসটি উপলক্ষে সকল সরকারী, আধা সরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও ব্যক্তি প্রতিষ্ঠানসমুহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিকেলে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী যুক্ত হয়ে শপথ বাক্য পাঠ করাবেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।
পরে বিজয় দিবসের উপর আলোচনা সভায় প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে মহান বিজয় পালিত হয়েছে। বিজয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান উপজেলা আ’লীগের সভাপতি মোকছেদ আলী, পৌর মেয়র শহীদুল আলম চৌধুরী, জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম স্বাধীনসহ মুক্তিযোদ্ধাগণ ও উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
এমএসএম / এমএসএম
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়
বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ
Link Copied