ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শাহজাদপুরে মহান বিজয় দিবস পালিত


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ১৬-১২-২০২১ দুপুর ২:৩

মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে বৃহস্পতিবার শাহজাদপুরে মহান বিজয় দিবস পালিত হয়েছে। বিজয়ের ৫০ বছর পূর্তিতে উপজেলা প্রশাসন শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করে। এদিন সূর্যোদয়ের সাথে সাথে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের সূচনা করা হয়। সকাল ৮ টায় উপজেলা পরিষদ চত্বরের  বঙ্গবন্ধু ম্যুরাল ও স্বাধীনতা স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল ও শাহজাদপুর প্রেস ক্লাবসহ নানা পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুস্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৯ টায় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান। এসময় উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা, শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল আলম, থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান উপস্থিত ছিলেন। পরে পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সম্মিলিত কুচকাওয়াজে সালাম গ্রহণ ও ডিসপ্লে প্রদর্শন করেন। সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী ও উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী।  অনুষ্ঠানে সভাপত্বিত করেন উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) লিয়াকত সালমান, থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান, মুক্তিযোদ্ধা বিনয় কুমার পাল, মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার কুদরতী, মুক্তিযোদ্ধা আজাদ শাহনেওয়াজ ভূঁইয়া, মুক্তিযোদ্ধা আব্দুল মতিন প্রমুখ। এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষ্যে উপজেলা আওয়ামীলীগ ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ দিনব্যাপী নানা কর্মসূচী পালন করে। শাহজাদপুর মহিলা ডিগ্রী কলেজের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী একাডেমিক ভবনে বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত পতাকা উত্তোলন, পুস্পস্তবক অর্পণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম।  

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন