ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

বিজয় দিবসে জবি প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ১৬-১২-২০২১ দুপুর ৩:৪৮
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মহান বিজয় দিবসে বাংলাদেশের স্বাধীনতার নায়ক সূর্য সন্তানদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেছে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল সাংবাদিকদের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব (জবি প্রেসক্লাব)।
 
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০ টায় জবি প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকগণ সংগঠনটির পক্ষ থেকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
 
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক জগেশ রায়, আজকের পত্রিকার মোস্তাকিম ফারুকী, সাপ্তাহিক শীর্ষ খবরের আরমান হাসান, বাংলা ট্রিবিউনের সুবর্ণ আসসাইফ, আগামী নিউজের আতিক সিয়াম, মোহাম্মদ ফারাজি, এহসানুল হক, এনটিভি অনলাইনের আহনাফ তাহমিদ ফাইয়াজ, খোলা কাগজের মুজাহিদ বিল্লাহ, সময় জার্নালের শিবলী নোমান, দৈনিক সকালের সময়ের ইউছুব ওসমান, বাংলাদেশ জার্নালের অনুপম মল্লিক আদিত্য, ঢাকা ওয়েভের মেহেদী হাসান, দেশ সংবাদের আসাদুজ্জামান আপন এবং আলোচিত বাংলাদেশের শাহরিয়ার হোসেন সহ সংগঠনটির অন্যান্য সদস্যরা।
 
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে জবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জগেশ রায় বলেন, দুই যুগের অত্যাচার, নির্যাতন, শোষণ, বঞ্চনাকে রক্তের ঝরনা ধারায় ভাসিয়ে দিয়ে জাতির ভাগ্যাকাশে এই দিনে উদিত হয় মুক্তির সূর্য। বিজয়ের মর্যাদা রক্ষা করার দায়িত্ব তরুণদের। একটি স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে মুক্তিযুদ্ধের চেতনায় হাতে হাত রেখে এগিয়ে যেতে হবে তরুণদেরই। মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল দেশের তরুণ সমাজ। মুক্তিযুদ্ধের স্বপক্ষের ক্যাম্পাস সাংবাদিকদের সংগঠন জবি প্রেসক্লাবের পক্ষ থেকে শহীদদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।
 
এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদ সহ অন্যান্য শিক্ষক এবং কর্মচারী বৃন্দ সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

এমএসএম / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে