নানা আয়োজনে গাজীপুর প্রেসক্লাবে মহান বিজয় দিবস পালিত
গাজীপুরে বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রায় দেড় হাজার সুবিধা বঞ্চিত ও ছিন্নমুল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গাজীপুর প্রেসক্লাবের তত্বাবধানে মানবিক বাংলাদেশ ও হক গ্রুপ অব ইন্ডাস্ট্রির উদ্যোগে এই খাবার বিতরণ করা হয়।
পরে গাজীপুর প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর ব্যবস্থাপনা পরিচালক ও মানবিক বাংলাদেশর চেয়ারম্যান আদম তমিজি হক, সাধারণ সম্পাদক সালেহ আহাম্মেদ হৃদয়, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোঃ হযরত আলী এসহান, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি
অধ্যাপক মাসুদুল হক, সাধারণ সম্পাদক রাহিম সরকার প্রমূখ।
অন্যানদের মাঝে আরো উপস্থিত ছিলেন হক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর জেনারেল ম্যানেজার বিদ্যুৎ জাহিদ, এবং মানবিক বাংলাদেশ এর সহ-সভাপতি আক্তার হোসেন প্রমুখ।
মানবিক বাংলাদেশর চেয়ারম্যান আদম তমিজি হক বলেন, ২০১৭ সাল থেকে মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠিা করা হয়েছে। এর মাধ্যমে দেশের অসহায় ও ছিন্নমুল মানুষকে সহায়তা করা হচ্ছে। তারই অংশ হিসেবে এবারে বিজয় দিবস ও স্বাধীনতার রজত জয়ন্তী উপলক্ষে গাজীপুর প্রেসক্লাব চত্বরসহ কয়েকটি স্পটে কয়েক হাজার সুবিধা বঞ্চিত ও ছিন্নমুল মানুষের মাঝে রান্নাকরা খাবার বিতরণ করা হয়েছে।
এর আগে সকালে গাজীপুর প্রেসক্লাবের পক্ষ থেকে গাজীপুর কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পার্ঘ অর্পণ করা হয়েছে এবং বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এমএসএম / এমএসএম
হাতিয়ায় ১৫ হাজার কেজি শুল্ক ফাঁকি দিয়ে আনা লাল চিনি জব্দ।
ধুনটে ছুরিকাঘাতে গুরুতর আহত তুলসী রায়, আইসিইউতে ভর্তি
শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ সভা ও অবসর জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ।
বন্দরে মাকসুদা হত্যার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার: মূল হোতা সামাউনকে খুঁজছে পুলিশ
চৌগাছায় বেড়গোবিন্দপুর বাওড় নিয়ে নোংরা রাজনীতির অভিযোগ: সংবাদ সম্মেলন
আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন বিএনপির পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ
কুড়িগ্রামে সদর হাসপাতালে ৪ মাস বেতনহীন ৪৭ কর্মচারী, নতুন নিয়োগে টাকা দাবির অভিযোগ মানববন্ধন
ধামইরহাটে ১৪ বিজিবি কর্তৃক ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডলসহ ১ কারবারি আটক
নেত্রকোণার মদনে নবযোগদানকৃত নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরিচিতি সভা অনুষ্ঠিত
কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা
আদমদীঘিতে ২ মাদক কারবারির জেল-জরিমানা
ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক দূর্গাপুজা উপলক্ষে ১৫০ পরিবারে নতুন শাড়ী বিতরণ
চারঘাট রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠিত
Link Copied