ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ইয়াসের প্রভাবে কয়রায় নদীতে পানি বৃদ্ধি : প্লাবিত হওয়ার শঙ্কা


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ২৫-৫-২০২১ বিকাল ৫:৩৩
ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার প্রভাবে খুলনার কয়রা উপকূলের নদ-নদীতে জোয়ারের পানি বাড়ছে। ঝড় আঘাত হানলে ১৩ থেকে ১৬ ফুট উচ্চতায় নদ-নদীর পানি জোয়ারের বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে- এমনটা আশঙ্কা করছেন স্থানীয়রা। এতে উপজেলার দুর্বল বেঁড়িবাধ নিয়ে শঙ্কা প্রকাশ করছেন সকল শ্রেণির মানুষ। ‍ইয়াসের প্রভাবে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে।
 
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াস আগামীকাল বুধবার আঘাত হানতে পারে বলে আবহাওয়া অফিস জানায়। সে সময় ভরা পূর্ণিমা থাকবে। ‍উপজেলার উপকূলের নদ-নদীতে জোয়ারের উচ্চতা স্বাভাবিক সময়ের চেয়ে পূর্ণিমার সময় বাড়ে। ভরা পূর্ণিমায় জোয়ারের উচ্চতা পাঁচ থেকে সাত ফুট বৃদ্ধি পায়। তখন ঝড়ের প্রভাবে ১০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে বলে পাউবো সাতক্ষীরা কার্যালয় সূত্রে জানা গেছে।
 
উপজেলায় ১১৭ কিলোমিটার বেঁড়িবাধের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের টেকসই বেঁড়িবাধ নির্মাণ করা হয়নি। বাঁধগুলো অত্যন্ত দুর্বল ও ভঙ্গুর। কিছু কিছু জায়গায় বাঁধের কাজ হলেও সব জায়গায় হয়নি। উপজেলার ২০ কিলোমিটার বেড়িবাঁধ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বেড়িবাঁধের কোথাও কোথাও মাত্র দেড় থেকে দুই হাত মাটি অবশিষ্ট রয়েছে। অবস্থা এতটাই খারাপ যে, বাঁধের অনেক জায়গা ছিদ্র হয়ে পানি প্রবেশ করছে। কোথাও কোথাও ওভার ফ্লো হয়ে পানি প্রবেশ করছে।
 
জোড়াতালির বেড়িবাঁধ, দীর্ঘমেয়াদি ও সুপরিকল্পিত কার্যক্রমের অভাব; এর মধ্যে আসছে ঘূর্ণিঝড় ইয়াস। এতে আতঙ্ক বেড়ে গেছে এসব এলাকার মানুষের। বিশেষ করে ঝুঁকির মুখে রয়েছে কয়রা সদর ইউনিয়নের ২ নম্বর কয়রা ক্লোজারের দক্ষিণ পার্শ্ব হতে উত্তর বেদকাশী স্লুইসগেট পর্যন্ত প্রায় আধা কিলোমিটার, মদিনাবা লঞ্চঘাট হতে লোকা পর্যন্ত এক কি.মি, কাশি খালের গোড়া থেকে কাঠমারচর পর্যন্ত ১ কি.মি, মাটিয়াভাঙ্গা আধা কি.মি, আংটিহারা ১ কি.মি, বীণাপাণি গাতির ঘেরি ২ কি.মি, দশালীয়া থেকে হোগলা ৩ কি.মি, মহেশ্বরীপুর নয়নী আধা কি.মি মারাত্মক ঝুঁকিতে রয়েছে। পূর্ণিমার জোয়ার ও ঘূর্ণিঝড়ের প্রভাবে ১৩ থেকে ১৬ ফুট উচ্চতায় নদ-নদীর পানি জোয়ারের বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে।
 
কয়রা সদর উপজেলার ২নং কয়রা  গ্রামের বাসিন্দা আবু হানিফ জানান, ঝড়-জলোচ্ছ্বাসের সময় কর্তৃপক্ষের বাঁধ নির্মাণে টনক নড়ে। ঝড় থেমে গেলে তাদের আর খবর থাকে না। বর্ষা মৌসুমে বাঁধ নির্মাণ করা হয়। এ কারণে বাঁধের স্থায়িত্ব থাকে না। বাঁধের উচ্চতা বৃদ্ধি করা না হলে উচ্চ জোয়ারে বাঁধ প্লাবিত হয়ে বাজার এলাকা প্লাবিত হবে।
 
এ বিষয়ে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশেদুর রহমান জানান, কয়রা উপজেলায় ২৬টি পয়েন্ট অত্যন্ত ঝু‍ঁকিপূর্ণ। ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় আমরা সর্বদা প্রস্তুত রয়েছি। বেড়িবাঁধের যেসব স্থান ঝুঁকিপূর্ণ সেসব স্থানে পাউবো ও স্থানীয়দের মাধ্যমে সাময়িকভাবে প্রতিরক্ষার কাজ চলমান রয়েছে। ২০ হাজার  জিওব্যাগ ও ৩০ হাজার সিনটেথিক ব্যাগ প্রস্তুত রেখেছি জরুরিভিত্তিতে কাজে লাগাতে।
 
কয়রা উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস জানান, ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে ক্ষয়ক্ষতি মোকাবেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বরদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়েছে। করোনার মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখা ও ১১৮টি আশ্রয় কেন্দ্রের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কাজে লাগানো হবে। পর্যাপ্ত চাল, শুকনা খাবার, নিরাপদ পানি ও নগদ টাকা মজুদ রাখা হয়েছে। ঘূর্ণিঝড়ে ক্ষতি এড়াতে কাজ করছেন রেড ক্রিসেন্ট, সিপিপি, বেসরকারি এনজিওর স্বেচ্ছাসেবকরা।
 
তিনি আরো জানান, এলাকার মানুষ ও সকলের ভয় দুর্বল বেঁড়িবাধ। শুনেছি বেঁড়িবাধগুলো পাকিস্তান আমলের। টেকসই বেড়িবাঁধ কোথাও নেই। বর্তমানে কয়রার সিংহভাগ বাঁধ পানিপ্রবাহ প্রতিহত করার জন্য মোটেই উপযোগী নয়। উপজেলার ৪০ দিনের কর্মসূচির প্রায় ১ হাজার ৭০০ জন শ্রমিক প্রস্তুত রাখা হয়েছে প্রয়োজনে ঝুঁকিপূর্ণ বেঁড়িবাধের কাজ করার জন্য।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার