প্রবীণদের আনন্দে যুবকরা
ষার্টদ্ধো প্রবীণদের একটু আনন্দ দেওয়ার লক্ষে জয়পুরহাটের পাঁচবিবির সীমান্তঘেঁষা ধরঞ্জী ইউনিয়নের চকশিমুলীয়া গ্রামের যুবকরা ব্যতিক্রম এক উদোগ্য গ্রহন করে। এলাকার শতাধিক প্রবীণদের অংশগ্রহনে নানান ধরনের খেলাধুলা, কিচ্ছা-কাহিনী, তাদের মুখে অতীতের গল্প শোনা। এছাড়া তাদের জন্য উন্নতমানের খাবারও আয়োজন করা হয়। জীবনের অন্তীমলগ্নে এলাকার নাতি, ভাতিজাদের দ্বারা এমন মহতী অনুষ্ঠানে অংশগ্রহন করতে পেয়ে বেজায় খুশি এবং আনন্দিত প্রবীণরা। এসময় অনেকে প্রাণভরে দোয়া করেন আয়োজকদের জন্য। যাদের কোলে-পিঠে এবং আদর-ভালোবাসায় বড় হয়েছি তাদের জন্য কিছু করতে পেরে ভালো লাগছে বলে, জানান আয়োজকরা।
শুক্রবার চকশিমুলীয়া গ্রামে দিনব্যাপীর অনুষ্ঠানে অংশগ্রহন করা ৭৫ বছর বয়সের হাকিমপুর সরকারি ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোজাম্মেল হক বলেন, আমার এখন সময় কাটে পাঁচওয়াক্ত নামাজ পড়ে আর নাতি-নাতনীদের সঙ্গে গল্প বলে। তিনি আরো বলেন, আমার বয়স হয়েছে এখন আল্লাহ্র ডাকের অপেক্ষায় আছি জীবনের পড়ন্ত বেলায় এমন অনুষ্ঠানে থাকতে পেয়ে ভালো লাগছে। দাঁতের ডাক্তারী পেশায় নিয়োজিত আয়োজক কমিটির যুবক বুলবুল হোসেন বলেন, আমরাও একদিন এমন বয়সে অবর্তীন হব। আজকের দিনে সমাজের এমন বয়স্কদের খোজ খবর তেমন আর কেউ রাখেনা। প্রবীণদের নিয়ে আমারা যুবকরা মিলন মেলার আয়োজন করেছি। প্রবীণদের দোয়া ও শেষ বয়সে তাদেরকে একটু আনন্দ-খুশি করাই আমাদের লক্ষ বলেও জানান ডাক্তার বুলবুল।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied