বগুড়ার শেরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত
বগুড়ার শেরপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা/অভিবাসনে আনব মর্যাদা ও নৈতিকতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপিত হচ্ছে। শনিবার ১৮ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় দিবসটি পালনের অংশ হিসেবে শেরপুর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ময়নুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তার, সহ-সভাপতি ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগন, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা হৃদয় বাবু, উপজেলা শিক্ষা অফিসার নাজমুল হক প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুবির কুমার পাল, কারিগরি শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকবৃন্দ, গণমাধ্যম কর্মী প্রমুখ।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
Link Copied