ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

শঙ্কায় নিউজিল্যান্ড সিরিজ, বিসিবিতে বোর্ড সভায় বসলেন পাপন


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮-১২-২০২১ দুপুর ১:৪৮

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পরিচালকদের ব্যস্ততা বেড়েছে। দুপুর ১২টার পর একে একে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি ভবনে আসছেন বোর্ড কর্তারা। পৌনে ১টা নাগাদ হাজির হয়েছেন সভাপতি নাজমুল হাসান পাপন। দুপুরেই বসবে অনানুষ্ঠানিক বোর্ড সভা। জানা গেছে, এই সভায় আলোচনার বিষয় থাকবে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ আর বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফর।

আগামী জানুয়ারি মাসের ২০ তারিখে বসবে বিপিএলের অষ্টম আসর। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা দেয়নি বিসিবি। এমনকি চূড়ান্ত হয়নি ফ্রাঞ্চাইজিও। কোন ৬টি দল পাবে ফ্রাঞ্চাইজির টোকেন পাবে, সেটি নির্ধারণই মূল এজেন্ডা আজকের অনানুষ্ঠানিক বোর্ড সভায়। সঙ্গে চূড়ান্ত হবে সূচি আর ক্রিকেটার্স ড্রাফটের দিনক্ষণ।

এদিকে বিপিএলের সঙ্গে বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফর নিয়েও আলোচনা হবে বলে আভাস পাওয়া গাছে। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ড গেছে বাংলাদেশ দল। সেখানে গিয়ে কোয়ারেন্টাইন জটিলতায় পড়েছে সফরকারীরা। গতকাল বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দলটির বেশ কয়েকজন ক্রিকেটার কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়ে অনুশীলন নেমেছিলেন। তবে আবার শুনতো হলো দুঃসংবাদ। আপাতত ২১ ডিসেম্বর পর্যন্ত আবার বন্দি জীবন কাটাতে হবে তাদের।

এর সঙ্গে যোগ হয়েছে স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের করোনাভাইরাস আক্রান্তের খবর। হোটেল থেকে এই লঙ্কানকে নিয়ে যাওয়া হয়েছে কোভিড সেন্টারে। সব মিলিয়ে কিউই সিরিজ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। আজকের সভায় বোর্ড পরিচালকদের নিয়ে করণীয় ঠিক হবে বলে জানা গেছে।

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক