ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

গাজীপুরে অটোচালকের স্ত্রীকে বিয়ে করতে না পেরে অটোচালককে হত্যা: গ্রেপ্তার ৬


আরিফ খান আবির photo আরিফ খান আবির
প্রকাশিত: ১৮-১২-২০২১ দুপুর ৩:২

গাজীপুরে অটোরিকশা চালক শরিফুল ইসলাম হত্যার এক সপ্তাহের মধ্যে রহস্য উম্মোচন করে ছয় ঘাতকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই।

শরিফুলের  স্ত্রীকে বিয়ে করতে না পারার ক্ষোভেই শরিফুলকে গলা কেটে হত্যা করে ভাড়াটে ঘাতকরা বলে জানায় পিবিআই।গ্রেপ্তারকৃতরা হলেন, শ্রীপুরের বনখড়িয়া এলাকার শফিকুল ইসলাম, আফ্রিদি, হানিফ। মির্জাপুরের রাকিব, রাজিব শেখ ও জুয়েল রানা। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে নগরীর নিয়ামত সড়কে পিবিআই গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান।
 এসময় তিনি বলেন, অটোচালক শরিফুলের স্ত্রীকে বিয়ে করতে চেয়েছিল রাজিব শেখ। তবে এর আগেই প্রেম করে গোপনে বিয়ে সেরে ফেলেন অটোচালক শরিফুল। 

এর ক্ষোভে রাজিব তার বোন জামাইদের সাথে নিয়ে অটোচালক শরিফুলকে হত্যা পরিকল্পনা করে। পরে শ্রীপুরের বনখড়িয়া এলাকার আজমত উরফে তারেককে শরিফুলকে হত্যার কন্টাক দেয় এক লাখ টাকায়।টাকা পেয়ে তারেক তার সহযোগীদের সাথে নিয়ে অটোচালক শরিফুলকে কৌশলে বনখড়িয়া বনে নিয়ে যায়। পরে সেখানে প্রথমে শরিফুলকে ধরে ফেলে ফেলা হয়।  এরপরেই তারেক ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে অটোচালককে।এই কিলিং মিশনে অংশ নেয় শফিকুল ইসলাম, আফ্রিদি, হানিফ ও তারেক। এর মধ্যে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামীরা আদালতের স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়