ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

ক্রিকেটাররা অস্বস্তিতে, তবু সফর বাতিলের সুযোগ নেই: পাপন


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮-১২-২০২১ দুপুর ৩:৫১

গুঞ্জন শোনা যাচ্ছিল করোনাভাইরাসজনিত কারণে নিউজিল্যান্ড সফর বাতিল করে দেশে ফিরে আসতে পারে বাংলাদেশ ক্রিকেট দল। সেটির কোনো সুযোগ নেই বলে জানিয়ে দিলেন ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

তবে নিউজিল্যান্ডে গিয়ে যে ক্রিকেটাররা স্বস্তিতে নেই সেই বিষয়টিও জানিয়েছেন বিসিবি সভাপতি। আগামী মঙ্গলবার পর্যন্ত কোয়ারেন্টাইনেই থাকতে হবে ক্রিকেটারদের। এরপর পরবর্তী সিদ্ধান্ত জানাবে নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়।

এর আগে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া কঠিন বলেছেন বিসিবি সভাপতি। শনিবার ক্রিকেট বোর্ডের জরুরি সভার পর সংবাদমাধ্যমে এসব কথা জানিয়েছেন নাজমুল হাসান পাপন।

তিনি বলেছেন, 'গত অস্ট্রেলিয়া সিরিজ থেকে শুরু করে টানা খেলার মধ্যে রয়েছে ক্রিকেটাররা। এখন নিউজিল্যান্ড সফরে রয়েছে তারা। এটি শেষ করে দেশে ফেরার ৪-৫ দিনের মধ্যেই বিপিএল শুরুর সম্ভাব্য তারিখ ঠিক করা আছে। এই ব্যস্ততা চলবে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত।'

বিসিবি সভাপতি আরও যোগ করেন, 'আমরা ওদের কোনো বিরতি বা বিশ্রামই দিতে পারছি না। খেলোয়াড়রা সবাই মানসিক ও শারীরিকভাবে খুবই বিপর্যস্ত অবস্থায় রয়েছে। কয়েকজন চেয়েছিল সিরিজটি বাদ দেওয়া যায় কি না, দেশে ফিরে আসা যায় কি না। আসলে এটার কোনো সূযোগ নেই, আমাদের জানামতে কোনো সুযোগই নেই।'

তবে একটি সম্ভাবনার পথ খোলা আছে বলে জানিয়েছেন পাপন। বর্তমানে বাংলাদেশ দলের কোয়ারেন্টাইন বাড়ানো হয়েছে ২১ তারিখ পর্যন্ত। এরপর যদি আরও বাড়তি কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়, সেক্ষেত্রে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে পরবর্তী করণীয় ঠিক করবে বিসিবি।

পাপনের ভাষ্য, 'যদি ২১ তারিখের পর আরও বাড়ানো হয় (কোয়ারেন্টাইন), তাহলে আমরা ওদের (নিউজিল্যান্ড) বোর্ডের সঙ্গে আলোচনায় বসবো যে কী করা যায়। বাংলাদেশ সিরিজের এক সপ্তাহ পরই ওদের ওখানে অস্ট্রেলিয়া যাচ্ছে। তাই ওদের হাতেও সময় নেই। তাই দুই-চারদিন হয়তো (সফরের সূচি) এদিক-ওদিক করা যেতে পারে। এখন পর্যন্ত এটিই হচ্ছে অবস্থা।'

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে