ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

জাতীয় স্মৃতিসৌধে জামালপুর সমিতির শ্রদ্ধা নিবেদন


ইফতেখার জাহাঙ্গীর photo ইফতেখার জাহাঙ্গীর
প্রকাশিত: ১৮-১২-২০২১ দুপুর ৪:৫

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে সাভারস্থ জামালপুর জেলা সমিতি শ্রদ্ধা নিবেদন করেছেন। বাংলাদেশের বিজয়ের ৫০তম দিনে দল মত নির্বিশেষে সারদেশ ও জাতী শহীদ বেদীতে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানায়। তারই ধারা বাহিকতায় দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাক্তি বর্গরা স্মৃতিসৌধে এসে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন করে। এসময় সাভারস্থ জামালপুর জেলা সমিতি, সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে। সাভারস্থ জামালপুর সমিতির সভাপতি ও আশুলিয়ার আমিন গ্রুপের সম্মানিত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোঃ আমিনুল ইসলাম এসময় বলেন স্বাধীনতা যুদ্ধে আমাদের  বিজয়ের আজ ৫০ বছর।  ৩০ লক্ষ শহীদ  ও ২ লক্ষ মা বোনের সম্ম্রম এর প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য তারা সাভারস্থ জামালপুর জেলা সমিতির পক্ষ থেকে মিছিল নিয়ে জাতীয় স্মৃতিসৌধে সম্মান জানাতে এসেছেন। বিজয় দিবসে জামালপুর সমিতির পক্ষে মিছিলে সভাপতির সাথে যুক্ত ছিলেন সমিতির সেক্রেটারি মোঃ বদরুল আলম (নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান), সহ সভাপতি আলহাজ্ব  মোঃ জাহাঙ্গীর আলম লিগ্যাল এ্যাডভাইজার মোঃ আমির হোসেন চৌধুরী সহ সমিতির সদস্যবৃন্দরা। বাংলাদেশ স্বাধীনতা তথা বিজয়ের ৫০ বছরে অনেক এগিয়েছে। তার পরও যেখানে যেখানে অবহেলিত ও পিছিয়ে রয়েছে সেখানে কাজ করতে সরকারের প্রতি জোরালো দাবী জানিয়েছেন শহীদদের শ্রদ্ধা জানাতে আসা জামালপুর জেলা সমিতির নেত্রীবৃন্দ। পরে জাতীয় স্মৃতিসৌধে বিজয় দিবসে সারাদেশের মানুষের মতো ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগের কেন্দ্রীয় কমিটি ও ঢাকা জেলা উত্তর এর নেতা কর্মীরা। এসময় সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ কালু শেখ সেক্রেটারী মোঃ জহিরুল ইসলাম এবং ঢাকা জেলা উত্তর এর সভাপতি মোঃ হাসান ও সাধারণ সম্পাদক এস এম শওকত হোসেন সহ দলীয় নেত্রীবৃন্দ। 

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান