ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শাহজাদপুরে প্রেরনার উদ্যোগে অনগ্রসর পরিবারের মাঝে সহায়তা প্রদান


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ১৮-১২-২০২১ দুপুর ৪:৬

“স্বনির্ভরতার পথে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমবায় ভিত্তিক সামাজিক ও মানবিক সংগঠন প্রেরণা’র উদ্যোগে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরে রংধনু মডেল স্কুল এর মিলনায়তনে ১০টি অনগ্রসর পরিবারের মাঝে সেলাই মেশিন ও ছাগল বিতরন করা হয়েছে। শনিবার সেলাই মেশিন ও ছাগল বিতরন অনুষ্ঠানে প্রেরণার সভাপতি মো. শামছুল হক (আলীম) এর সভাপতিত্বে ও প্রেরণার সধারন সম্পাদক হানিফ পারভেজ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মো. আজাদ রহমান এবং প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন প্রেরণার উপদেষ্টা ও ন্যাশনাল এইচ.আর.কনসালটেন্ট, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় মো. নাজিম উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. লিয়াকত আলী, উপজেলা বণিক কল্যাণ সমিতির সাধারন সম্পাদক রবিন আকন্দ, ৭নং ওয়ার্ড কাউন্সিলর আল-মাহমুদ প্রামানিক, প্রেরণার সহ-সভাপতি ও শাহজাদপুর সরকারি কলজের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান মিলন, অধ্যক্ষ রংধনু মডেল স্কুল শহীদুল ইসলাম শাহীন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ হোসেন সুনাম প্রমুখ। একটি ভালো উদ্যোগ নেয়ার জন্য প্রেরণাকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, প্রেরণার উদ্যেগে যে ১০টি অনগ্রসর পরিবারের মাঝে সেলাই মেশিন ও ছাগল বিতরন করা হলো, প্রেরণার এ সহযোগীতা দেখে সমাজের বিত্তশালীরা যেন তার আশেপাশের অনগ্রসর পরিবারের আর্থসামাজিক ও জীবন মান উন্নয়নে পাশে এসে দাড়ায় এই কামনা করেন। সুবিধাভোগী পরিবারগুলো গবাদিপশু ছাগল পালন এবং সেলাই মেশিনে কাজের মাধ্যমে তারা নিজেরা স্বনির্ভর হয়ে গড়ে উঠতে পারবে আর তাই তাদের মাঝে এই উপকরণ বিতরণ করা হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেরনার প্রচার সম্পাদক মো. এরশাদ, প্রেরনার সদস্য শরিফ আহম্মেদ, জুয়েল রানা, আনিসুর রহমান মাসুম, অন্তর আকন্দ, আমিনুল ইসলাম লিটন, আশাকুল হক রানা, সাইদুল ইসলাম শাহীন প্রমুখ। 

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন