ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পাঁচ গোলের নাটকীয় লড়াইয়ে শেষ মুহূর্তে জয় বার্সার


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-১২-২০২১ দুপুর ১১:৩৬

আরেকটু হলে পঁচা শামুকে পা কাটতে চলেছিল। পয়েন্ট তালিকার তলানির দিকের দল রীতিমত ভয় ধরিয়ে দিয়েছিল বার্সেলোনাকে। যদিও শেষ হাসিটা হেসেছে জাভি হার্নান্দেজের শিষ্যরাই।

শনিবার রাতে ন্যু ক্যাম্পে নাটকীয় এক লড়াইয়ে এলচেকে ৩-২ গোলে হারিয়েছে বার্সা। সব প্রতিযোগিতা মিলিয়ে তিন ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে কাতালান ক্লাবটি।

ম্যাচে দাপট ছিল বার্সারই। দারুণ খেলে ১৯ মিনিটের মাথায় তারা ২-০ গোলে এগিয়ে যায়। ষোড়শ মিনিটে উসমান ডেম্বেলের কর্নারে লাফিয়ে উঠে হেড করে গোল করেন জুতগা ব্ল্যাঙ্ক। তিন মিনিট পর ডি-বক্সে ঢুকেই ডান পায়ের কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন গাভি।

দ্বিতীয়ার্ধেও দাপট অব্যাহত ছিল বার্সার। এরই মধ্যে হঠাৎ চমক দেখায় এলচে। এক মিনিটের ব্যবধানে তুলে নেয় দুই গোল। ৬২তম মিনিটে ডি-বক্সে ঢুকে ডান পায়ের বুলেট গতির শটে গোলরক্ষককে পরাস্ত করেন মরেন্তে। পরের মিনিটে তার ক্রস ফাঁকায় পেয়ে হেডে সমতা ফেরান পেরে মিইয়া।

রক্ষণ দুর্বলতায় পয়েন্ট হারানোর শঙ্কায় পড়া বার্সা এরপর হন্যে হয়ে গোলের খোঁজ করতে থাকে। ৭২তম মিনিটে ব্ল্যাঙ্ককে তুলে নিকো গঞ্জালেসকে কোচ জাভি। ২৩ বছর বয়সী এই আর্জেন্টাইনই দলকে স্বস্তি এনে দেন। ৮৫ মিনিটে ডি-বক্সে গাভির পাস ধরে জোরালো শটে জয়সূচক গোলটি করেন তিনি।

স্বস্তির এই জয়ে লিগে ১৭ ম্যাচে ৭ জয় আর ৬ ড্রতে ২৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে উঠেছে বার্সেলোনা। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। ১৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ১৬ নম্বর অবস্থানে এলচে।

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক