ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ইউসুফ-ভিভ-স্মিথের পর ইতিহাসের পাতায় রুট


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-১২-২০২১ দুপুর ১১:৩৭

ইংল্যান্ডের রানমেশিন বলা হয় তাকে। বিশেষ করে টেস্টে জো রুটের ধারাবাহিকতা রীতিমত অবিশ্বাস্য। ইংলিশ অধিনায়ক এবার এক পঞ্জিকাবর্ষে ১৬০০ রানের মাইলফলক গড়ে নাম লিখিয়েছেন বেশ কয়েকটি রেকর্ডে।

অ্যাডিলেইডে চলতি গোলাপি বলের টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৬২ রান করেছেন রুট। যদিও তার দল এই টেস্টে আছে বড় বিপদে। তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়া এগিয়ে ২৮২ রানে।

তবে রুট নিজে যে রেকর্ড গড়েছেন, সেটা মনে রাখার মতই। গত ১৩ বছরের মধ্যে প্রথম খেলোয়াড় হিসেবে এক পঞ্জিকাবর্ষে ১৬০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন এই ব্যাটার। যেটা কিনা করতে পারেননি রিকি পন্টিং, সুনিল গাভাস্কার, শচীন টেন্ডুলকারের মতো কিংবদন্তিরাও।

টেস্টে কোনো ব্যাটারের এক পঞ্জিকাবর্ষে ১৬০০-এর অধিক রান সর্বশেষ এসেছিল ২০০৮ সালে, করেছিলেন দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ।

রুটের এখন এক পঞ্জিকাবর্ষে ১৪ টেস্টে ৬৪.২৪ গড়ে রান ১৬০৬। এই বছর তিনি ছয়টি সেঞ্চুরি করেছেন। এর মধ্যে আবার আছে ২২৮ রানের মহাকাব্যিক এক ইনিংসও।

রুটের আগে টেস্ট ইতিহাসে এক পঞ্জিকাবর্ষে ১৬০০ বা তার বেশি রান করার রেকর্ড আছে মাত্র তিনজনের। তারা হলেন-পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ (২০০৬ সালে ১৭৮৮ রান), ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডস (১৯৭৬ সালে ১৭১০ রান) এবং সর্বশেষ দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ (২০০৮ সালে ১৬৫৬ রান)।

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক