মেসিকে ছাড়িয়ে ১৭ বছরের গাভি
বার্সেলোনার হয়তো সেরা রাত কাটেনি। জিততে না পারলেও তলানির দল এলচে ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত বেশ দুশ্চিন্তায় রেখেছিল বার্সাকে। তবে দলের পারফরম্যান্স যেমনই হোক, ম্যাচে কোচ জাভি হার্নান্দেজের মুখে হাসি ফুটিয়েছেন ১৭ বছরের তরুণ গাভি।
৩-২ ব্যবধানের জয়ে দলের দ্বিতীয় গোলটি করেন গাভি। যেটি ছিল এই স্প্যানিশ মিডফিল্ডারের ক্লাবের হয়ে করা প্রথম গোল।দুইজনকে কাটিয়ে ১৮০ ডিগ্রি ঘুরে দারুণ এই গোলে নজর কেড়েছেন গাভি। সেইসঙ্গে পেছনে ফেলেছেন লিওনেল মেসির মতো ক্লাব কিংবদন্তিকে।মেসি ১৭ বছর ৩৩১ দিন বয়সে বার্সার হয়ে নিজের প্রথম গোলটি করেছিলেন, গাভি করলেন ১৭ বছর ১৩৫ দিন বয়সেই।
ক্লাব ইতিহাসে তৃতীয় সর্বকনিষ্ঠ গোলদাতা এখন গাভি। তার ওপরে আছেন কেবল আনসু ফাতি (১৬ বছর ৩০৪ দিন) এবং বোজান (১৭ বছর ৫৩ দিন)।
এমএসএম / এমএসএম
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ
‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে
Link Copied