ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

সাকিবের শাস্তি কমানোর আবেদন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩-৬-২০২১ দুপুর ১:৯

সাকিব আল হাসানের কর্মকাণ্ড নিয়ে দেশজুড়ে চলছে তোলপাড়। শুক্রবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবাহনীর বিপক্ষে ম্যাচে প্রথমে স্টাম্পে লাথি ও পরে স্টাম্প তুলে আছাড় মারেন মোহামেডান অধিনায়ক। ড্রেসিং রুমে ফেরার পথে তেড়ে যান আবাহনী কোচ ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনের দিকে। 

এই ঘটনায় রোববার সাকিবকে তিন ম্যাচ নিষিদ্ধ ও পাঁচ লাখ টাকা জরিমানা করে সিসিডিএম। তাদের দেওয়া ওই শাস্তি কমানোর আবেদন জানিয়েছে ডিপিএলে সাকিবের ক্লাব মোহামেডান। বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাবটির ক্রিকেট কমিটির প্রধান মাসুদুজ্জামান। যদিও সিসিডিএম জানিয়েছে, এখনো কোনো চিঠি পায়নি তারা। 

তিনি বলেন, ‘সাকিবের শাস্তি কমানোর বিষয়টি নিয়ে আমরা সিসিডিএমের কাছে আপিল করেছি। গতকাল রাত সাড়ে ৯টার দিকে আমরা সিসিডিএমকে মেইল করেছি। যেহেতু সিদ্ধান্তটি পেতে দেরি হয়েছে। এরপর আমাদের ক্লাব কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে আপিলের। এটি আর্কাইভ করে পাঠাতে একটু দেরি হয়ে গেছে। কালকে রাতেই মেইল করেছি। আজকে সরাসরি চিঠি গেছে।’

কিন্তু সিসিডিএমের সদস্য সচীব আলী হোসেন জানান, মোহামেডানের কাছ থেকে এমন কোনো আবেদন পাননি তারা। এই প্রসঙ্গে মাসুদুজ্জামান বলেন, ‘সিসিডিএম পায়নি কেন বলছে আমি জানি না। আমরা তাদেরকে মেইল পাঠিয়েছি। তারা মেইল চেক করলেই দেখতে পাবে। আমাদের ক্লাবের ডিরেক্টর অ্যাডমিন কাজী ফিরোজ রশীদ এমপি চিঠিটি ইস্যু করেছেন।’

কিন্তু গতকাল সিসিডিএম থেকে জানানো হয়েছে, সাকিব তার সাজা মেনে নিয়েছেন। এমনকি ম্যাচ রেফারির পাঠানো রিপোর্টে স্বাক্ষরও করেছেন। তবে কেন আবেদনের পথে হাঁঠছে তার ক্লাব?

ব্যাখ্যায় মাসুদুজ্জামান জানান, ‘আমরা দুটি বিষয় এখানে আবেদন করেছি। একটি আমরা আবেদন সাজা মওকুফের জন্য। সেটি যদি না হয় তবে সাজা কমানোর আবেদন জানিয়েছি। এখন দেখা যাক উনারা কী করে।’

এমএসএম / এমএসএম

পিছিয়ে পড়েও ডাচদের রুখে দিলো এশিয়ার পরাশক্তি জাপান

বিশ্বকাপে জার্মানির গোল উৎসব, কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিল চারবারের চ্যাম্পিয়নরা

তিউনিসিয়াকে উড়িয়ে বিশ্বকাপ শুরু সুইডেনের

লড়াই জমিয়েও শেষ ম্যাচ হারল বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে ছাড়ল বাংলাদেশ

যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত বিশ্বকাপের রেফারিকে নিয়ে ফিফার নতুন সিদ্ধান্ত

৬১ রানে তিন উইকেট হারিয়েও বাংলাদেশের সংগ্রহ ২৭৪

ব্রাজিলকে রুখে দিল মরক্কো, বিশ্বকাপে উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ১-১ গোলের ড্র

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ

শেষ ওয়ানডের আগে বাংলাদেশ দলে পরিবর্তন

কানাডা–বসনিয়া ম্যাচে রোমাঞ্চকর ড্র, দুই দলেরই ১ পয়েন্ট

যুক্তরাষ্ট্রের উদ্বোধনী রাঙালেন কেটি পেরি-লিসা, ছিলেন না ট্রাম্প

‘আনচেলত্তির সব বই পড়ে ফেলেছি’, বন্ধু মার্কিনিয়োসকে খোঁচা হাকিমির