কলাপাড়ায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভা অনুষ্ঠিত
কলাপাড়ায় শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:-এর ১৭তম বার্ষিক সাধারণ সভা ২০২১ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে নয়টায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। শুরুতেই জাতীয় এবং সমবায়ী পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. নকিব উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কালব) ঘ, অঞ্চলের ডিরেক্টর আবদুল মন্নান লোটাস। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. ফরিদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালব পটুয়াখালী জেলা ব্যাবস্থাপক (ভারপ্রাপ্ত) মো. সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ড. শহীদুল ইসলাম বিশ্বাস প্রতিষ্ঠাকালীন সভাপতি শাহাদাত হোসেন বিশ্বাস, সাবেক সভাপতি মো. ইউসুফ আলী এবং সমিতির উদ্দ্যোক্তা গোলাম মোস্তফাসহ কলাপাড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে সদস্যদের মধ্যে উপহার এবং লটারির মাধ্যমে ৪০ জনসহ শতাধিক সদস্যদের পুরস্কার প্রদান করা হয়।
কার্যনির্বাহী কমিটির সভাপতি সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মো: নকীব উদ্দিন বলেন, সমিতি এখন কালবের কাছে দায়বদ্ধ নয়। আমাদের নিজস্ব জমি হয়েছে। ভবন নির্মাণের কাজ শীঘ্রই শুরু হবে। এছাড়াও সমিতির অনুকূলে গত অর্থবছরে দশ লক্ষাধিক টাকা লাভ হয়েছে বলে তিনি জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন