কমলগঞ্জে তিন চেয়ারম্যান প্রার্থী সহ ৮জনের মনোনয়ন প্রত্যাহার
মৌলভীবাজারের কমলগঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে তিন চেয়ারম্যান প্রার্থী সহ ৮ জন মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। রবিবার (১৯ ডিসেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ওই প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। মনোনয়নপত্র প্রত্যাহার করা তিন চেয়ারম্যান প্রার্থী হলেন- ২নং পতনঊষার ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মাহমুদুর রহমান, ৪নং শমসেরনগর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী তানিয়া তারিন ও ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মৌরীন কিবরিয়া। এছাড়া পতনঊষার,আদমপুর ও মাধবপুর ইউনিয়ন থেকে সাধারন সদস্য প্রার্থী ৮ জন মনোনয়ন প্রত্যাহার করেছেন। এর আগে ১৮ ডিসেম্বর আপিলে এক ইউপি সদস্য প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার রবিবার সন্ধ্যায় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারি উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৪ জন, ৮১ ওয়ার্ডে সাধারন সদস্য পদে ৩২৭ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০৬ জন বিভিন্ন প্রতীক নিয়ে নির্বাচন করবেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied